কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কিশোর হত্যায় রিমান্ড শেষে কারাগারে আগরওয়ালা

দিলীপ কুমার আগরওয়ালা। ছবি : সংগৃহীত
দিলীপ কুমার আগরওয়ালা। ছবি : সংগৃহীত

ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় কিশোর হৃদয় আহম্মেদের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বুধবার (২ অক্টোবর) তাকে এ মামলায় ৬ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের উপপরিদর্শক নুরুল ইসলাম খান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনটির পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) মধ্যরাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বাড্ডা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন এ মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে ৭ সেপ্টেম্বর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। এ ঘটনায় শাহাদাত হোসেন খান নামে এক ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ ছাড়া দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মানিলন্ডারিংয়েরও অভিযোগ আছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে ডায়মন্ডের বদলে উন্নতমানের কাচের টুকরো ডায়মন্ড হিসেবে বিক্রি করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, দিলীপ কুমার আগরওয়ালা দুবাই-সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং প্রতারণার মাধ্যমে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে পাওয়ায় সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অনুসন্ধান শুরু করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১১

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১২

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৩

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৪

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৫

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৬

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৭

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১৮

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

২০
X