কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সৌদিতে হামলার দাবি হিসেবে অসমর্থিত সূত্রে ছবিটি ছড়িয়ে পড়েছে
সৌদিতে হামলার দাবি হিসেবে অসমর্থিত সূত্রে ছবিটি ছড়িয়ে পড়েছে

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর শনিবার (২৫ জুলাই) দুপুরে এই হামলার দাবি করে গোষ্ঠীটি।

হুথিদের আনসারুল্লাহ-সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের দাবি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর জিজানে আগুনের ঘটনা ঘটেছে। এ বরাতে সংবাদমাধ্যম আরটিই খবর প্রকাশ করেছে।

এর আগে সৌদি আরব হুথিদের সামরিক স্থাপনায় হামলা চালায়। হুথিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা এবং জাহাজে হামলার পর এ অভিযান চালানো হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিরা সৌদি আরবের পদক্ষেপকে বিপজ্জনক উত্তেজনা আখ্যা দিয়ে বলেছে, এর জবাব দেওয়া হবে।

এদিকে, হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জিজান ও ইয়ানবু এলাকার বাসিন্দাদের জন্য স্বল্প সময়ের জন্য ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা জারি করেছিল। তবে কয়েক মিনিট পরই সেই সতর্কতা প্রত্যাহার করে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং লোহিত সাগরে হুথিদের তৎপরতা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপরিবহনে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তার দাবি, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় গুরুত্ব সহকারে অংশ নিচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১০

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

১১

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

১২

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

১৩

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

১৪

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

১৫

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

১৬

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১৮

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১৯

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

২০
X