কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

মঞ্জুরের পরদিনই লাভলুর জামিন বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন মঞ্জুরের একদিন পরেই বাতিল করেছেন একই আদালত। লাভলু ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

সোমবার (২৭ এপ্রিল) শুনানি শেষে ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন। সময় মতো জামিননামা দাখিল করতে না পারায় তার জামিন বাতিল করা হয়েছে। এর আগে, গতকাল রোববার (২৬ এপ্রিল) লাভলুর জামিন মঞ্জুর করেন একই আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এ আসামিকে গতকাল এক হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত। গতকাল রোববার (২৬ এপ্রিল) আসামি পক্ষের আইনজীবীরা জামিননামা সময় মতো আদালতে জমা দিতে পারেননি। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে আসামির পক্ষের আইনজীবী এই জামিননামা দাখিল করেন। পরবর্তীতে আদালত আসামির এই জামিননামা রিজেক্ট করে জামিন বাতিলের নির্দেশ দেন।'

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাভলু। এই ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ খালেদা জিয়ার গাড়িবহরের ঘটনায় হওয়া মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখায়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকাল সাড়ে ৫ টায় শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করে। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। ওই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

১১

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১৩

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১৪

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১৫

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১৬

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১৭

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৮

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৯

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

২০
X