কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

তারিক সিদ্দিকীর দুই সহযোগী তৃতীয় দফায় রিমান্ডে

আদালত প্রাঙ্গণে আসামি ড্রাইভার মো. মহিদুল ইসলাম ও কেয়ারটেকার মো. চান মিয়া। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে আসামি ড্রাইভার মো. মহিদুল ইসলাম ও কেয়ারটেকার মো. চান মিয়া। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর ড্রাইভার মো. মহিদুল ইসলাম ও কেয়ারটেকার মো. চান মিয়ার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) চার দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দুই দফায় চারদিন করে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১০

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১২

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১৩

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১৪

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৫

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৬

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১৭

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৯

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

২০
X