কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই মাস পর কারামুক্ত ৭ মার্চের ভাষণ বাজানো সেই ইমি

সদ্য কারামুক্তি পাওয়া ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমি। ছবি: সংগৃহীত
সদ্য কারামুক্তি পাওয়া ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমি। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি) দুই মাস পর কারামুক্ত হয়েছেন। হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনে বৃহস্পতিবার (৭ মে) তিনি মুক্তিলাভ করেন।

এদিন দুপুর ২টা ৪৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জেলার শিরিন আক্তার।

তিনি বলেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছালে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ২টা ৪৫ মিনিটে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। গত ৩০ এপ্রিল তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। এর আগে একবার তার জামিন আবেদন নাকচ হয়েছিল।

কারামুক্তির বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট মুহা. নোমান হোসাইন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কারামুক্ত ইমি, পাশে থাকা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়।

একপর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজ এবং আবদুল্লাহ আল মামুনকে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। এ সময় থানার ভেতরেই আবদুল্লাহ আল মামুনকে মারধরের অভিযোগ ওঠে।

পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন থানা হেফাজতে আটক থাকা আসিফ আহমেদ সৈকতসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় বাদী হয়ে মামলা করে পুলিশ।

এর আগে গত ৩০ এপ্রিল ইমির জামিন আবেদন শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আদালতে ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

পরে গণমাধ্যমকে আইনজীবী মুহা. নোমান হোসাইন বলেন, ‘৭ মার্চের ভাষণ দলীয় স্লোগান নয় কিংবা নিষিদ্ধ কিছু নয়। ইমির বিরুদ্ধে অভিযোগের সারবত্তা নেই। জামিন আবেদনকারী একজন নারী, তিনি ৫৩ দিন ধরে কারাগারে আছেন— মূলত এসব যুক্তিতে জামিন চাওয়া হয়। হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X