শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

খনিতে কাজ চলাকালে একটি বড় পাথর ধসে পড়ে শ্রমিকদের ওপর। ছবি : সংগৃহীত
খনিতে কাজ চলাকালে একটি বড় পাথর ধসে পড়ে শ্রমিকদের ওপর। ছবি : সংগৃহীত

ভারতের বেঙ্গালুরু রাজ্যে একটি খনিতে পাথর ধসে অন্তত সাত শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ জুলাই) রাজ্যের মাদাপাট্টানা গ্রামে অবস্থিত কাবেরী কোম্পানির মালিকানাধীন খনিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, খনির ওপরের অংশে খননকাজ চলাকালে একটি বড় পাথরখণ্ড আলগা হয়ে নিচে থাকা শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও কয়েকজনকে পরে উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।

এক শ্রমিক জানান, দুর্ঘটনার সময় খনিতে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ৪০ ফুট উঁচু থেকে বিশাল শিলাখণ্ডটি নিচে পড়ে শ্রমিকদের চাপা দেয়।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একইসঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

নিহত ও আহত শ্রমিকদের বেশির ভাগই ভারতের মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বাসিন্দা। নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ঘটনার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘মাগাদি রোডসংলগ্ন একটি পাথর খনিতে দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছেন। প্রাথমিকভাবে দুটি মরদেহ উদ্ধার এবং কয়েকজন আটকে থাকার তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণের কোনো বিষয় উঠে আসেনি। মাটির ক্ষয়ের কারণেই এই ধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খনিটি বিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রাজ্যজুড়ে পাথর খনি পরিচালনার জন্য নতুন নির্দেশিকা জারি করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১০

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১১

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১২

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৩

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৪

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৫

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৬

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৭

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৮

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৯

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

২০
X