শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ হানিফের আয়কর নথি জব্দের আদেশ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পুরোনো ছবি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পুরোনো ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) দুদকের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুব উল আলম হানিফের আবেদনে বলা হয়েছে, আসামি পাবলিক সার্ভেন্ট ও সরকারের দায়িত্বশীল পদে থেকে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ২৭ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন, দখলে রাখা এবং ১৮টি ব্যাংক হিসাবে মোট ৪৩৩ কোটি ৫৬ লাখ টাকা জমা ও ৪৩৩ কোটি ১২ লাখ টাকা উত্তোলনসহ মোট ৮৬৬ কোটি ৬৯ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। এছাড়া মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রাপ্ত অর্থ-সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মাহবুব উল আলম হানিফের (ভিত্তি বছর থেকে সর্বশেষ দাখিলকৃত পর্যন্ত) সব আয়কর নথি জব্দ করার নিমিত্তে আদালতের আদেশ প্রয়োজন।

ফৌজিয়া আলমের আবেদনে বলা হয়েছে, আসামি ফৌজিয়া আলম (৫৩) এবং মাহবুব উল আলম হানিফ (৬৬) একে অন্যের সহায়তায় পারস্পরিক যোগসাজশে সংগতিবিহীন ও জ্ঞাত আয়বহির্ভূত ৪ কোটি ৬৯ লাখ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন, দখলে রাখা এবং ১৬টি ব্যাংক হিসাবে মোট ১৭ কোটি ৫ লাখ টাকা জমা ও ১৬ কোটি ৮ লাখ টাকা উত্তোলনসহ সর্বমোট ৩৩ কোটি ১৩ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১০

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১১

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১২

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৩

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৪

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৫

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৬

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৭

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৮

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৯

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

২০
X