কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যৌতুকের মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদির ‘বন্ধু’ রাহী

আদালতে কনটেন্ট ক্রিয়েটর রাহী। ছবি: সংগৃহীত
আদালতে কনটেন্ট ক্রিয়েটর রাহী। ছবি: সংগৃহীত

স্ত্রীর করা যৌতুকের দাবির মামলায় জামিন পেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। রাহী কারাগারে থাকা আরেক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ‘বন্ধু’।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম পাঁচশ টাকা মুচলেকায় রাহীর জামিনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মামলার পরে আজ আদালতে হাজির হন রাহী। পরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের আপসের শর্তে পাঁচশ টাকা মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৭ আগস্ট তারিখে ৩০ লাখ টাকা দেনমোহরে ফাহিমা আক্তার ও রাহীর বিয়ে হয়। কিছুদিন পর থেকেই রাহী গাড়ি কেনার জন্য তার স্ত্রী ফাহিমার পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। একপর্যায়ে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি যৌতুকের জন্য ফাহিমাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তাৎক্ষণিক ৯৯৯-এ কল করলে পুলিশের পরামর্শে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গত ১ মার্চ রাতে আজিমপুর নিউ পল্টন লাইনে ফাহিমা ও তার মা শাহানারা আক্তারের সামনে রাহী পুনরায় ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে রাহী তার স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেন এবং তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখান, যাতে লোকলজ্জায় আত্মহত্যা করতে বাধ্য হন। পরবর্তীতে ওই ঘটনায় ভুক্তভোগী আদালতে যৌতুক আইনে একটি মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১০

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১১

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১২

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১৩

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১৪

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৫

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৬

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৭

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৮

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৯

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

২০
X