কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমার পদত্যাগ

পদত্যাগ করা সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমা। ছবি: সংগৃহীত
পদত্যাগ করা সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমা। ছবি: সংগৃহীত

সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমা তার পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১৩ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো পদত্যাগ পত্রে আঞ্জুমান আরা লিমা লিখেছেন, ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হই।

আমি সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে ১৫ মে হতে কার্যকরভাবে পদত্যাগ করতে ইচ্ছুক। এই দপ্তরে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গৌরব ও মর্যাদার বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখার এবং রাষ্ট্রের সেবা করার এই সুযোগের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।

তবে বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে আমার নিয়মিত উপস্থিতি ও সময় প্রদান করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। গভীরভাবে বিবেচনা করে আমি মনে করি, এই মুহূর্তে আমার পক্ষে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াই সমীচীন।

আমার কর্মকালীন সময়ে আপনার দপ্তর এবং সকল সহকর্মীদের সহযোগিতা, দিকনির্দেশনা ও সমর্থনের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব পালনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১০

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১২

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১৩

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১৪

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৫

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৬

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১৭

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৯

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

২০
X