মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:২৯ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ
নেইমারের বিদায়ে আবেগী পলাশ

‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

জিয়াউল হক পলাশ ও নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
জিয়াউল হক পলাশ ও নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর দলটির পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ের সঙ্গে নেইমারের অবসরে যাওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে অভিনেতার এই পোস্টটি ভক্তদের নজর কেড়েছে।

ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে পলাশ ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমারের একটি প্রতীকী ছবি প্রকাশ করেন। ছবিটিতে দেখা যায়, অশ্রুসিক্ত চোখে মাঠের মাটিতে পড়ে থাকা একটি রাজমুকুট পেছনে ফেলে হেঁটে যাচ্ছেন নেইমার। ছবির নিচে লেখা রয়েছে- ‘থ্যাংক ইউ’ (ধন্যবাদ)।

ছবিটির ক্যাপশনে পলাশ লেখেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

পোস্টটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই হাজার হাজার ফুটবলপ্রেমী সেখানে নানা ধরনের প্রতিক্রিয়া জানান।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ব্রাজিল। ব্রাজিলের এই আকস্মিক বিদায়ের পর ফুটবল বিশ্বে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটতে চলেছে। খেলা শেষে এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার নিজেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১০

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১১

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১২

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৩

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৪

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৭

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৮

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৯

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

২০
X