বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০১:২১ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গোবিন্দের অডিও বার্তা, উদ্ধার করেছিল পুলিশ  

গোবিন্দের অডিও বার্তা, উদ্ধার করেছিল পুলিশ  
গোবিন্দের অডিও বার্তা, উদ্ধার করেছিল পুলিশ  

বলিউডের তুমুল জনপ্রিয় নায়ক গোবিন্দের গুলিবিদ্ধ হওয়ার খবরে চিন্তায় ভক্তরা। মঙ্গলবার (১ অক্টোবর) কলকাতায় পৌঁছানোর কথা ছিল তার। কিন্তু ভোরে বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতির সময় গুলিবিদ্ধ হন গোবিন্দ।

ঘটনার পর পরই ‘হিরো নম্বর ১’ তারকাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পর স্ত্রী সুনীতা আহুজাকে মোবাইল ফোনে গুলিবিদ্ধ হওয়ার কথা জানান গোবিন্দ। তখন অভিনেতার স্ত্রী কলকাতায় ছিলেন। এছাড়া নিজের ম্যানেজারকেও মোবাইল ফোনে বিষয়টি জানান গোবিন্দ। তারাই বিষয়টি পুলিশকে অবগত করে। জুহুরের বাড়ি থেকে আহত তারকাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ।

এদিকে ঘটনাটি জানাজানি হতেই দুশ্চিন্তায় পড়েন তারকার ভক্তরা। তবে ভক্তদের কথা মাথায় রেখে ১ ঘণ্টার মধ্যেই একটি অডিও বার্তা দিয়ে গোবিন্দ বলেন, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। গুলি বের করা হয়েছে। ধন্যবাদ জানাই চিকিৎসক এবং আপনাদের। ভক্ত, বাবা-মা এবং গুরুর আশীর্বাদেই এ যাত্রায় রক্ষা পেয়েছি।

জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর), ভোর ৫টা নাগাদ এ ঘটনা ঘটে। ঠিক সে সময়ে গোবিন্দ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ ভোরের ফ্লাইটে তার কলকাতায় যাওয়ার কথা ছিল। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। মুম্বাইয়ের একটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে তাকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গুলি তার হাঁটুতে লেগেছে।

কলকাতায় একটি শো করার জন্য অভিনেতার সকাল ৬টায় বিমান ছিল। গোবিন্দ নিজের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনার প্রস্তুতি নিচ্ছিলেন। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। রিভলবারটি আলমারিতে রাখার সময় পড়ে গিয়ে গুলি ছুটে যায়। এ সময় গুলি তার পায়ে লাগে।

সবশেষ খবর চিকিৎসকরা গোবিন্দর পা থেকে গুলি বের করেছেন। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X