বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডন

ঋষভ ট্যান্ডন । ছবি : সংগৃহীত
ঋষভ ট্যান্ডন । ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা আসরানির মৃত্য়ুর শোক কাটতে না কাটতেই ফের ভারতের বিনোদন জগতে শোকের খবর। মারা গেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। দিল্লিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাই থেকে দিল্লিতে নিজের পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে গিয়েছিলেন ঋষভ। আর সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এ গায়ক।

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন ঋষভ। নিজের গানে নিজেই সুর দিতেন। সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় ছিলেন ঋষভ ট্যান্ডন। তবে শুধুই গান নয়, সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। ফকির -লিভিং লিমিটলেস এবং রশনা ছবিতে প্রশংসিত হয়েছিল তার অভিনয়। এমনকী, কয়েকদিনের মধ্যে বিদেশে পারফর্ম করার কথা ছিল ঋষভের।

এদিকে গায়কের পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানায়, এই মুহূর্তে ঘরের ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল। তাদের ব্যক্তিগত জীবনকে নিয়ে যেন কাঁটাছেড়া না করা হয় এ বিষয়ে সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন গায়কের পরিবারের সদস্যরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X