কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৩৬ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী জনগণকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নুরিন নিয়াজি। তার দাবি, এই অভিযানে পাকিস্তান সফল হয়নি। আর সেনাবাহিনী পরাজয় আড়াল করতে ‘বিজয়ের গল্প’ প্রচার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এক সাক্ষাৎকারে নুরিন নিয়াজি বলেন, চার দিনের এই সংঘাত পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব যেভাবে তুলে ধরেছে, বাস্তবে পরিস্থিতি তেমন ছিল না। তার মতে, ভারতের ‘অপারেশন সিঁদুর’ সফল হয়েছিল এবং পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের ব্যর্থতা গোপন করার চেষ্টা করেছে।

এ মন্তব্যের পর পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) তাকে তলব করেছে। সংস্থাটির অভিযোগ, তিনি সামাজিকমাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মিথ্যা, আপত্তিকর ও উসকানিমূলক’ তথ্য ছড়িয়েছেন।

সাক্ষাৎকারে নুরিন নিয়াজি আরও দুটি দাবি করেন, যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। প্রথমত, তার দাবি, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত একটি নীরব সমঝোতার কারণে ভারত সংঘাত আর বাড়ায়নি।

দ্বিতীয়ত, তিনি বলেন, পাকিস্তান যাকে ‘মারকা-ই-হক’ নামে অভিহিত করেছে, সেই সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন এবং পাকিস্তানকে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন।

নুরিন নিয়াজির এসব বক্তব্যের তীব্র সমালোচনা করেছে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএল-এন। দলটির নেতারা অভিযোগ করেন, তার মন্তব্য পাকিস্তানের জাতীয় স্বার্থের পরিপন্থি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X