বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মাতৃত্ব স্বপ্ন নিয়ে যা বললেন রাশমিকা

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি : সংগৃহীত
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে শোবিজ অঙ্গনে। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’—একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি দুজনের বন্ধুত্ব থেকে জন্ম নেয় ঘনিষ্ঠতা। তবে বিয়ে বা বাগদান—কোনো বিষয়েই এখনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি তাদের পক্ষ থেকে।

এদিকে বেশ কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে খবর চাউর হয়, ঘরোয়া আয়োজনেই নাকি বাগদান সেরেছেন রাশমিকা-বিজয়। তবে তা এখনো অস্বীকার বা স্বীকার কোনোটিই করেননি দুজন। গুঞ্জন আর জল্পনার মাঝেই রাশমিকা এবার জানান, মাতৃত্ব তার জীবনের স্বপ্ন।

সাম্প্রতিক প্রোমোশনে, নিজের নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ এর প্রচারে গিয়ে রাশমিকা বলেন, ‘আমি এখনো মা হইনি। কিন্তু আমি জানি, একদিন হবো। আমি এটা অনুভব করি। আমি এই ছোট্ট মানুষদের জন্য এক ধরনের ভালোবাসা অনুভব করি, যারা এখনো পৃথিবীতে আসেনি। তাদের রক্ষা করতে চাই।’

নিজের জীবনযাপন ও ফিটনেস প্রসঙ্গেও কথা বলেন তিনি। দীর্ঘ শুটিং শিডিউল নিয়ে প্রায়ই বিশ্রামের সময় না পাওয়ার কথা স্বীকার করে রাশমিকা বলেন ‘অতিরিক্ত কাজ করবেন না। এটা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে।’

রাশমিকার ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। ২০১২ সালে জেতেন ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’ খেতাব। এরপর ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক, আর সে সিনেমাই তাকে এনে দেয় দক্ষিণী ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’—প্রতিটি ছবিতেই দর্শকদের মন জয় করেছেন তিনি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে। দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে।

এদিকে রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ কমেনি একটুও। এ যুগল এখনো বলছেন ‘আমরা দুজন খুব ভালো বন্ধু।’ তবে ভক্তরা বিশ্বাস করতে চান—এই গল্পের শেষটা বিয়েতেই গড়াবে। সময়ের অপেক্ষা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X