বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজলের ভাস্কর্য

শাহরুখ খান ও কাজল I ছবি: সংগৃহীত
শাহরুখ খান ও কাজল I ছবি: সংগৃহীত

তিরিশ বছর পেরিয়েও যাদের জাদু ফিকে হয়নি একটুও, সেই শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ফের লিখল ইতিহাস। সময়কে পেছনে ফেলে কালজয়ী প্রেমকাহিনি আবারও ছুঁলো নতুন এক মাইলস্টোন। লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কোয়ারে এবার স্থায়ীভাবে জায়গা করে নিল ‘ডোলি সাজাকে রাখ না’ গানের সেই মনকাড়া পোজ, ব্রোঞ্জে গড়া রাহুল-সিমরান। আর আবরণ উন্মোচনের মুহূর্তে হাজির ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও কাজল নিজে। যেন বাস্তবেই পর্দা ভেদ করে বেরিয়ে এসেছিলেন দুই তারকা। এই প্রথমবার কোনো ভারতীয় ছবি পেল এমন আন্তর্জাতিক মর্যাদা, আর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও এক উজ্জ্বল পালক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মূর্তির আবরণ উন্মোচনের দিন শাহরুখ ছিলেন কালো পোশাকে। চোখেও ছিল কালো রোদচশমা। অন্যদিকে কাজল অনন্য হয়ে ওঠেন শাড়িতে। মূর্তির সামনে দাঁড়িয়ে সেই গানটির পোজও দিলেন মহাতারকা জুটি। তবে তাদের মাথায় ছিল ছাতা। কেননা ইলশেগুঁড়ি বৃষ্টিতে সেই সময় ভিজছিল লেস্টার। তবুও শাহরুখ-কাজলকে দেখতে ভিড় হয়েছিল যথেষ্ট। পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তেই শাহরুখ খানের নামে জনঅরণ্যের সৃষ্টি হয়। কাজলও এত বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তা হারাননি। আর তারা একসঙ্গে দাঁড়ালে যে কী ম্যাজিক হয় আজও, তার প্রমাণ মিলেছে সেদিন। এর আগে হ্যারি পটার থেকে মেরি পপিন্স লেস্টার স্কয়ারে জায়গা পেলেও কোনো ভারতীয় ছবির চরিত্ররা ব্রোঞ্জের মূর্তি হয়ে এখানে বিরাজ করেনি। এবার সেই নজির স্থাপন হয়েছে।

আরও জানা যায়, সেদিন নায়ক-নায়িকা দুজনই ছিলেন উৎফুল্ল মেজাজে। পরে শাহরুখ সংবাদমাধ্যমকে বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বানানো হয়েছিল বিশুদ্ধ হৃদয়ে। আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। দেখিয়েছিলাম কেমন করে ভালোবাসা সব প্রাচীর ভেঙে দেয় এবং পৃথিবীকে কীভাবে আমূল বদলে দিতে পারে প্রেম। আর সে কারণেই ৩০ বছর ধরে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এমন প্রভাব ফেলে চলেছে। এই সিনেমা থেকেই আমার পরিচয় আজও রয়েছে মানুষের হৃদয়ে।

এদিকে কাজল বলেন, ‘৩০ বছর পরও দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এত ভালোবাসা পাচ্ছে, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছিল আমাদের ইতিহাসের একটা টুকরো পুনরুজ্জীবিত হচ্ছে। এমন এক গল্প যা সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে।‘

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিতে শাহরুখ-কাজল ছাড়াও অমরেশ পুরী, ফরিদা জালাল, সতীশ শাহ, অনুপম খের, পরমিত শেঠি, মন্দিরা বেদিরা সহ আরও অনেকে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা আদিত্য চোপড়া।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X