বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিককে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে কৃতি

কৃতি স্যানন ও কবীর বাহিয়া I ছবি: সংগৃহীত
কৃতি স্যানন ও কবীর বাহিয়া I ছবি: সংগৃহীত

বলিউডের রুপালি দুনিয়ায় যখন ক্যামেরার ঝলক আর গ্ল্যামারের আলো, ঠিক তখনই এক ভিন্ন আবহে আলোচনার কেন্দ্রে কৃতি স্যানন। পর্দায় নিজের অভিনয় দক্ষতা আর মোহময় লুকে দর্শকদের মন জয় করলেও এবার তিনি খবরের শিরোনামে একেবারেই ব্যক্তিগত কারণে। সম্প্রতি স্যানন পরিবারে বেজে উঠেছে বিয়ের সানাই, কৃতির বোন নূপুর স্যাননের জীবনের বিশেষ দিন। সেই আনন্দঘন মুহূর্তে বোনের পাশে থাকতেই বিয়ের আয়োজনে হাজির হন কৃতি এবং সে সময় তার সঙ্গেই দেখা গেল প্রেমিক কবীর বাহিয়াকে। আর এতেই যেন নতুন গুঞ্জন আর জল্পনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের উদয়পুরে নূপুরের বিয়ের আসর বসবে। তার জন্য স্যানন পরিবারে প্রস্তুতি তুঙ্গে। বোনের বিয়েতে মনের মানুষের সঙ্গে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় কৃতি ও কবীরকে।

এ ছাড়া পুরো স্যানন পরিবার এদিন রওনা হয়েছেন উদয়পুরের উদ্দেশ্যে। কালো ওভারকোর্ট, লুজ ফিট জিনস, চোখে রোদচশমা পরে এদিন এয়ারপোর্ট লুকে ধরা দেন কৃতি। বিমানবন্দরে প্রবেশ করার আগে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতেও দেখা যায় তাকে।

কৃতি স্যাননকে সবশেষ দেখা যায় ২০২৫ সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত আনন্দ এল. রাইয়ের পরিচালনায় নির্মিত ‘তেরে ইশক মে’ সিনেমায়। এ সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করেছেন কৃতি। এ ছাড়া এ ছবিতে আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, টোটা রায় চৌধুরীসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X