তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

গুঞ্জন উসকে দিলেন কৃতি স্যানন

কৃতি স্যানন I ছবি: সংগৃহীত
কৃতি স্যানন I ছবি: সংগৃহীত

নুপুর সানন ও স্টেবিন বেনের স্বপ্নিল বিয়ের অনুষ্ঠান শেষ হতেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন বলিউড তারকা কৃতি স্যানন। বোনের বিয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করে অবশেষে বিলাসবহুল ডেস্টিনেশনকে বিদায় জানালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এদিন তাকে দেখা গেছে তার গুঞ্জন-ঘেরা প্রেমিক কবির বাহিয়ার সঙ্গে মুম্বাই ফেরার পথে।

বিয়ের একাধিক ইনসাইড ছবি ও ভিডিওতে ধরা পড়েছে কৃতির উচ্ছ্বাস। কখনো ঝলমলে ডিজাইনার পোশাকে, কখনো আবার প্রাণবন্ত গানে নাচে—বোনের বিশেষ দিনে আনন্দে ভেসে যেতে দেখা গেছে তাকে। পারিবারিক অনুষ্ঠানে কৃতির উপস্থিতি যেন পুরো আয়োজনকে আরও রঙিন করে তুলেছিল।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দরে কৃতি ও কবিরকে ঘিরে তৈরি হয় কৌতূহল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের এড়িয়ে দুজন আলাদাভাবে বিমানবন্দরে প্রবেশ করেন। পরে ভেতরে গিয়ে একে অপরের সঙ্গে দেখা করে সংক্ষিপ্ত কথোপকথনে মেতে ওঠেন এই আলোচিত জুটি, এরপরই তারা মুম্বাইগামী ফ্লাইটে ওঠেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই কৃতি স্যানন ও কবির বাহিয়া একসঙ্গে রাজস্থানে পৌঁছান নুপুর ও স্টেবিনের জাঁকজমকপূর্ণ বিয়েতে যোগ দিতে। তাদের সঙ্গে ছিলেন বর-কনে এবং স্যানন পরিবারের অন্যান্য সদস্যও।

এদিকে, নবদম্পতি নুপুর সানন ও স্টেবিন বেনও স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবারের মতো বিমানবন্দরে হাজির হয়ে সবার নজর কাড়েন। ভারতীয় পোশাকে অনবদ্য লুকেই তারা বাড়ি ফেরেন।

প্রসঙ্গত, নুপুর স্যানন ও স্টেবিন বেনের বিয়ে সম্পন্ন হয় ১১ জানুয়ারি ২০২৬। খ্রিষ্টান রীতিতে বিয়ের পর অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মীয় বিবাহও। তার আগে হলদি, মেহেন্দি ও সংগীতের মতো নানা প্রি-ওয়েডিং অনুষ্ঠানে মেতে ওঠেন তারা। এ বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন বরুণ শর্মা, মৌনী রায় ও দিশা পাটানির মতো একাধিক তারকা।

অন্যদিকে, কৃতি স্যানন ও কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। যদিও দুজনের কেউই এখনো প্রকাশ্যে এই সম্পর্ক স্বীকার করেননি। তবে বোনের বিয়ে ঘিরে একসঙ্গে তাদের উপস্থিতি ফের উসকে দিল প্রশ্ন—বলিউডের এ গুঞ্জন-ঘেরা প্রেমিক যুগলের বিয়ের ঘণ্টা কি তবে শিগগির বাজতে চলেছে!

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X