বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মাঝরাতে কলেজে আমির-অরিজিৎ! অধ্যক্ষের অভিযোগ ঘিরে তোলপাড়

আমির খান ও অরিজিৎ সিংI ছবি: সংগৃহীত
আমির খান ও অরিজিৎ সিংI ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদে আমির খানের সফর শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না। এবার অভিযোগ উঠল, গায়ক অরিজিৎ সিং ও আমির খান রাতের অন্ধকারে অনুমতি ছাড়াই জিয়াগঞ্জের একটি সরকারি কলেজে ঢুকেছেন। বিষয়টি নিয়ে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন খোদ কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। তবে ‘রহস্যজনক’ কারণে সেই পোস্ট ডিলিটও করে দিয়েছেন তিনি।

অভিযোগ, গত ৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে প্রায় ১০টি বাইক নিয়ে দলবলসহ অরিজিৎ ও আমির ‘রানি ধন্য কুমারী কলেজ’-এ প্রবেশ করেন। সেখানে তারা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট অবস্থান করেন। ইনডোর গেমস হলের সামনে বাইক রেখে তারা ব্যাডমিন্টন খেলেন এবং শুটিংও করেন বলে দাবি করা হয়। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে।

কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী ফেসবুকে ফুটেজ শেয়ার করে প্রশ্ন তোলেন, “এত রাতে কলেজের অনুমতি ছাড়া এরা সামাজিক কাজে আসেননি, বাণিজ্যিক উদ্দেশ্যেই এসেছিলেন। নাইট গার্ডকে প্রভাবিত করে কলেজ চত্বর ব্যবহার করেছেন। বিখ্যাত মানুষ বলেই কি তারা সব করতে পারেন?”

তবে পোস্ট করার কিছুক্ষণ পরেই ‘অজ্ঞাত’ চাপে ভিডিও ও স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য হন অধ্যক্ষ। তিনি শুধু জানান, ‘পোস্টটি ডিলিট করতে বাধ্য হলাম’। সরকারি প্রতিষ্ঠানে এমন ‘বেআইনি’ অনুপ্রবেশ নিয়ে স্থানীয় ও নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। প্রশ্ন উঠেছে, তারকারা কি তবে আইনের ঊর্ধ্বে?

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X