বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

জ্যাকলিনের জন্য জেল থেকে হেলিকপ্টার পাঠালেন সুকেশ

জ্যাকলিনের জন্য জেল থেকে হেলিকপ্টার পাঠালেন সুকেশ। ছবি : সংগৃহীত
জ্যাকলিনের জন্য জেল থেকে হেলিকপ্টার পাঠালেন সুকেশ। ছবি : সংগৃহীত

আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থেকেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি ভালোবাসা কমেনি সুকেশ চন্দ্রশেখরের। এবারের বিশ্ব ভালোবাসা দিবসে কারাবন্দি এই ব্যবসায়ী জ্যাকলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন। সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন এক প্রেমপত্র।

চিঠিতে সুকেশ জ্যাকলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘দীর্ঘদিন তোমাকে না দেখে আমার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো।’ আইনি জটিলতার কারণে জ্যাকলিনকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেজন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘দূরত্ব থাকলেও আমাদের প্রেমই সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না।’ চিঠিতে তিনি আরও দাবি করেন, জ্যাকলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই।

ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো রঙের ওই হেলিকপ্টারের গায়ে জ্যাকলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকলিন যেন সহজে যাতায়াত করতে পারেন, সেজন্যই বিশেষ এই হেলিকপ্টারটি কেনা। তিনি আরও দাবি করেন, এটি তার ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কেনা, কোনো অপরাধের টাকায় নয়। এটিই প্রথম নয়, গত বছরের ভালোবাসা দিবসেও জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সুকেশ। উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দি রয়েছেন সুকেশ। জ্যাকলিন বারবার প্রেমের সম্পর্ক অস্বীকার করলেও সুকেশ নিয়মিত জেল থেকে তাকে চিঠি ও দামি উপহার পাঠিয়ে আলোচনায় থাকছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X