বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের আগেই বাড়ি সাজাতে ব্যস্ত কৃতিকা-গৌরব

কৃতিকা কামরা ও গৌরব কাপুর। ছবি : সংগৃহীত
কৃতিকা কামরা ও গৌরব কাপুর। ছবি : সংগৃহীত

সাত পাকে বাঁধা পড়তে আর মাত্র কয়েক দিন। আর ঠিক সে মুহূর্তের আগেই যেন নতুন জীবনের স্বপ্নে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতিকা কামরা ও উপস্থাপক-প্রযোজক গৌরব কাপুর। প্রেম থেকে সংসার— জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তারা। আর সেই অধ্যায়ের সূচনা হবে নিজেদের নতুন ঠিকানায়, ভারতের ব্যস্ততম শহর মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায়।

জানা যায়, আগামী ১১ মার্চ বিয়ের পরই তারা উঠবেন বান্দ্রায় অবস্থিত নিজেদের বাসায়। তবে তার আগে সেই বাড়িকে সাজিয়ে তোলার কাজে চলছে জোর প্রস্তুতি।

ঘনিষ্ঠ সূত্রের খবর, ফেব্রুয়ারির শুরু থেকেই বাড়িটিতে শুরু হয়েছে ব্যাপক সংস্কার কাজ। পরিকল্পনা অনুযায়ী মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পুরো কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কারণ বিয়ের পর এই বাড়িটিই হতে যাচ্ছে তাদের যৌথ সংসারের প্রথম ঠিকানা, যা স্বাভাবিকভাবেই তাদের কাছে বিশেষ আবেগ ও গুরুত্ব বহন করছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুধু সাধারণ সংস্কার নয়, ঘরের কাঠামোগত কিছু পরিবর্তনও করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ সাজসজ্জার প্রতিটি বিষয়েই দেওয়া হচ্ছে সূক্ষ্ম মনোযোগ। লক্ষ্য একটাই— পুরো জায়গাটিকে যেন একই সঙ্গে আরামদায়ক, কার্যকর এবং নান্দনিক করে তোলা যায়।

এই পুরো প্রক্রিয়ায় কৃতিকা নিজেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ডিজাইন টিমের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। ঘরের প্রতিটি কোণ যেন তাদের নতুন জীবনের উষ্ণতা বহন করে— সেই দিকেই নজর দিচ্ছেন তিনি।

বাড়ির সাজসজ্জায় রাখা হচ্ছে ঐতিহ্যবাহী ছোঁয়ার সঙ্গে মিড-সেঞ্চুরি মডার্ন স্টাইলের মিশেল। অর্থাৎ ক্লাসিক নকশা ও আধুনিক আরামের এক সুন্দর ভারসাম্য তৈরি করার চেষ্টা চলছে।

দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র জানায়, “বিয়ের আগে পুরো বাড়িটিই নতুন করে সাজানো হচ্ছে। কৃতিকা পুরো প্রক্রিয়ায় খুবই সক্রিয়ভাবে যুক্ত আছেন। লক্ষ্য হচ্ছে এমন একটি উষ্ণ ও অতিথিপরায়ণ পরিবেশ তৈরি করা, যেখানে তারা পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটাতে পারবেন— যার শুরু হবে বিয়ের অনুষ্ঠান থেকেই।”

এদিকে বিয়ের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। শেষ মুহূর্তের প্রস্তুতি চললেও সব কিছুই এগোচ্ছে পরিকল্পনা অনুযায়ী। আর সেই সঙ্গে ধীরে ধীরে ঘনিয়ে আসছে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন—যে দিন থেকে শুরু হবে নতুন এক গল্প।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X