বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাপার বাদশাহকে খুঁজছে পুলিশ

র‍্যাপার বাদশাহ । ছবি : সংগৃহীত
র‍্যাপার বাদশাহ । ছবি : সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ’র। এবার অশ্লীল ও আপত্তিকর গান তৈরির অভিযোগে তাকে ঘিরে শুরু হয়েছে নতুন ঝড়। হরিয়ানভি মিউজিক ভিডিও ‘টাটিরি’-তে নারী শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও আপত্তিকর দৃশ্য ব্যবহারের অভিযোগে র‍্যাপার বাদশাহর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে হরিয়ানা পুলিশ। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে, আর সেই বিতর্কই শেষ পর্যন্ত গড়িয়েছে আইনি পদক্ষেপে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের হরিয়ানা পুলিশের পক্ষ থেকে তাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, বাদশাহর নতুন গান ‘টাটিরি’ নিয়ে বিতর্কের সূত্রপাত। গানটির ভিডিওতে স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে আপত্তিকর ভঙ্গিতে নাচতে দেখা গেছে। অভিযোগকারীদের দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই ঘটনায় গত শুক্রবার হরিয়ানার পঞ্চকুলা সেক্টর-২০ সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি প্রথম অভিযোগ দায়ের করেন।

এছাড়া হরিয়ানা মহিলা কমিশনও গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। তাদের মতে, গানটি ভারতীয় সংস্কৃতি ও শালীনতার পরিপন্থী। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিতর্কিত এই গানটি সরিয়ে নেওয়া হয়েছে।

আরও জানা যায়, বাদশাহর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬সহ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। আগামী ১৩ মার্চ সকাল ১১টায় পানিপথের ডিসি অফিসে এই মামলার শুনানির জন্য তাকে তলব করা হয়েছে। এর আগেই পুলিশ তার দেশত্যাগে বাধা দিতে বা অবস্থান নিশ্চিত করতে লুকআউট নোটিশ জারি করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X