বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কনসার্ট নিয়ে সুনিধির নতুন সিদ্ধান্ত 

সুনিধি চৌহান । ছবি : সংগৃহীত
সুনিধি চৌহান । ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারতের লখনৌর কনসার্টে গলার গুরুতর সমস্যার কারণে গান গাইতে না পেরে দর্শকদের সামনে কান্নায় ভেঙে পড়েন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। কণ্ঠে ব্যথা, চোখে জল—দর্শকদের কাছে বারবার ক্ষমা চাইতে দেখা যায় তাকে। সেই আবেগঘন ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার আসন্ন কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন সুনিধি, যা ঘিরে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও আলোচনার ঝড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৪ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে এই কনসার্টটি হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সাময়িক স্থগিত করা হয়েছে; নতুন তারিখ ঘোষণা করেছেন এই শিল্পী।

সুনিধি চৌহানের ‘আই অ্যাম হোম’ মিউজিক্যাল ট্যুরের অংশ হিসেবে দুই মাস ধরে ভারতের বিভিন্ন শহরে কনসার্ট করছেন। গত

বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সুনিধি জানান, গলার সংক্রমণের কারণে চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

এই শারীরিক অবস্থার কারণেই ১৪ মার্চের পরিবর্তে আগামী ২৫ মার্চ একই ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। যারা ইতোমধ্যে ১৪ মার্চের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই একই টিকিট দিয়ে ২৫ মার্চের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

মঞ্চে কান্নাজড়িত গলায় সুনিধি জানান, দীর্ঘ ক্যারিয়ারে এমন পরিস্থিতির সম্মুখীন তিনি আগে কখনো হননি। লখনৌয়ের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কলকাতার ভক্তদের আশ্বস্ত করে তিনি নতুন এই সূচি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X