বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি চৌহান

সুনিধি চৌহান। ছবি : সংগৃহীত
সুনিধি চৌহান। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। মঞ্চে দাঁড়িয়ে হাজারো দর্শকের সামনে প্রাণ খুলে গান গাইছিলেন তিনি। চারদিকে করতালি, উচ্ছ্বাস আর ভক্তদের ভালোবাসায় মুখরিত ছিল কনসার্টের পরিবেশ। কিন্তু হঠাৎই যেন বদলে যায় সেই মুহূর্তের আবহ— গান গাইতে গাইতেই মঞ্চে কান্নায় ভেঙে পড়েন সুনিধি। কণ্ঠ থেমে যায়, চোখ ভরে ওঠে অশ্রুতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি মঞ্চে গান গাইতে গিয়ে কণ্ঠরোধ হয়ে আসায় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সুনিধি জানান, তার গলার অবস্থা অত্যন্ত খারাপ, শারীরিক ও মানসিকভাবে গান গাওয়ার মতো অবস্থায় নেই। এরপর দর্শকদের উদ্দেশে বলেন, আমার সঙ্গে আগে কখনো এমন ঘটেনি। বিষয়টি খুবই অস্বস্তিকর। আমি সবসময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ পারছি না।

ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি মঞ্চেই অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং গান চালিয়ে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। মাত্র চার বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু করা সুনিধি চৌহান বলিউডে অসংখ্য জনপ্রিয় গান দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কামলি’ ও ‘শিলা কি জওয়ানি’র মতো অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X