বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের গুঞ্জনে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । নিজের অভিনয় দক্ষতা দিয়ে এই অভিনেত্রী ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন বলিউড ও হলিউড সিনে-প্রেমিদের হৃদয়। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে সংসার ভাঙছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে ভেঙে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সংসার। এ নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর চর্চা চলছে। এতদিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি দক্ষিণী গণমাধ্যম এনটিভির সাক্ষাৎকারে এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ও নিক খুবই সুখে আছি, একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের সমালোচনা নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু গত কয়েক দিন ধরে শুনছি, আমি আর নিক আলাদা হয়ে যাচ্ছি।‘

প্রশ্ন ছুড়ে দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘মানুষ কি চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এই ধরনের গুজব ভাইরাল হয়? আমি এখনো বুঝতে পারি না!’

নিকের সঙ্গে দাম্পত্য জীবনে সুখে থাকলে মানুষ কেন বিচ্ছেদের গুঞ্জন উড়াচ্ছে? এই প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমরা ভিন্ন দুই দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা, আমাদের বয়সের পার্থক্যও বেশ। হয়তো এসব কারণেই মানুষ কথা বলে। কিন্তু আমরা গত আট বছর ধরে খুব সুখে আছি।‘

জীবনসঙ্গী হিসেবে নিককে সঠিক মানুষ বলে মনে করেন প্রিয়াঙ্কা। তার ভাষায়, ‘আমরা পরস্পরকে চেনা-জানার ছয় মাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। নিকের সঙ্গে দেখা হওয়ার পরই আমি অনুভব করি, সে-ই আমার জন্য সঠিক মানুষ, তাই আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই।’

প্রিয়াঙ্কা চোপড়া জোর দিয়ে জানান, তারা নেতিবাচক কথাবার্তাকে পাত্তা দেন না। বরং নিজেদের সম্পর্কেই মনোযোগী। এসব তথ্য স্মরণ করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘অন্যরা কী বলছে, তা নিয়ে আমরা ভাবি না। আমরা খুবই সুখে আছি।’

উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত বলিউড সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এটি ছিল তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমা। এরপর দীর্ঘ বিরতির পর ফের ভারতীয় সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় দেখা যাবে তাকে। তেলেগু ভাষার এ সিনেমায় তার সহশিল্পী মহেশ বাবু।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X