বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দাম্পত্য জীবন নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস । ছবি - সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস । ছবি - সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। কাজ করেছেন হলিউডেও। কাজের সুবাদে পরিচয় হওয়া মার্কিন গায়ক নিক জোনাসকে ভালোবেসে বিয়ে করেন ২০১৮ সালে। ১০ বছরের ছোট এ গায়ককে বিয়ে করে পার করেছেন অর্ধযুগের বেশি সময়। বিয়ের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্বামীর সঙ্গে বসবাস করছেন প্রিয়াঙ্কা। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। দাম্পত্য জীবনে বেশ সুখী তারা এমন কথা অভিনেত্রী একাধিকবার সাক্ষাৎকারে বলেছেন। তবুও সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে সংসার ভাঙছে প্রিয়াঙ্কার। তবে বিষয়টি এতদিন এড়িয়ে গেলেও এবার নীরবতা ভেঙে জবাব দিলেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি ও নিক খুবই সুখে আছি, একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের সমালোচনা নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু গত কয়েকদিন ধরে শুনছি, আমি আর নিক আলাদা হয়ে যাচ্ছি। মানুষ কি চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এ ধরনের গুজব ভাইরাল হয়? আমি এখনো বুঝতে পারি না!’

নিকের সঙ্গে দাম্পত্য জীবনে সুখে থাকলে মানুষ কেন বিচ্ছেদের গুঞ্জন উড়াচ্ছে? এ প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমরা ভিন্ন দুই দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা, আমাদের বয়সের পার্থক্যও বেশ। হয়তো এসব কারণেই মানুষ কথা বলে। কিন্তু আমরা গত আট বছর ধরে খুব সুখে আছি।’

প্রিয়াঙ্কা চোপড়া জোর দিয়ে জানান, তারা নেতিবাচক কথাবার্তাকে পাত্তা দেন না। বরং নিজেদের সম্পর্কেই মনোযোগী। এসব তথ্য স্মরণ করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘অন্যরা কী বলছে, তা নিয়ে আমরা ভাবি না। আমরা খুবই সুখে আছি।’

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X