বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যস্ততার মাঝে মেয়েকে সময় দিচ্ছেন প্রিয়াঙ্কা

ব্যস্ততার মাঝে মেয়েকে সময় দিচ্ছেন প্রিয়াঙ্কা । ছবি : সংগৃহীত
ব্যস্ততার মাঝে মেয়েকে সময় দিচ্ছেন প্রিয়াঙ্কা । ছবি : সংগৃহীত

হলিউড ও বলিউড দুই অঙ্গনেই সমান ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর মাঝেই মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে মার্চ মাসের কিছু ছবি একসঙ্গে পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যায় মেয়ের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। একটি ছবিতে সাম্প্রতিক অনুষ্ঠিত নবম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে উপস্থাপক হিসেবে তার পরিচয়পত্রও দেখা গেছে। ছবিগুলোর ক্যাপশনে প্রিয়াঙ্কা সরাসরি লেখেন র‍্যান্ডম মার্চ। কাজের প্রয়োজনে মার্চজুড়ে বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হলেও পেশাগত ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনও তিনি সমানভাবে সামলেছেন।

এর আগে পাঞ্জাবের অমৃতসরে নতুন এক যাত্রার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা এক ডিজিটাল ম্যাপে দেখা যায় দিল্লি থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইট অমৃতসরে অবতরণ করছে। চলো আরেকটি অ্যাডভেঞ্চার লিখে স্টোরিটি পোস্ট করলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি এই অভিনেত্রী।

পেশাগতভাবে প্রিয়াঙ্কা এখন তার বহুল প্রতীক্ষিত ভারতীয় সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ চলচ্চিত্রে তাকে দেখা যাবে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে। বড় বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

এর আগে স্বামী নিক জোনাসের সঙ্গে রোমান্টিক সময় কাটানোর ঝলকও শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। একটি ভিডিওতে দেখা যায় রোদেলা দিনে নিক গাড়ি চালাচ্ছেন আর পাশে বসে প্রিয়াঙ্কা বেশ স্টাইলিশ ভঙ্গিতে সময় উপভোগ করছেন। সাদা পোশাক ও সানগ্লাসে তাকে বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ লাগছিল।

‘দ্য ব্লাফ’ চলচ্চিত্রে অভিনয়ের পর প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্কের শুরুর গল্পও আবার নতুন করে সামনে এসেছে। ২০১৭ সালে একটি অনুষ্ঠানের আফটার পার্টিতে তাদের প্রথম দেখা হয়। সেখান থেকেই বন্ধুত্ব এবং পরে প্রেম। কয়েক মাসের সম্পর্কের পর ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের উদয়পুরের উমেদ ভবন প্যালেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন তারা। খ্রিষ্টান ও হিন্দু দুই ধর্মীয় রীতিতেই সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X