তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

মুগ্ধতায় নিক-প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস I ছবি: সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস I ছবি: সংগৃহীত

ঝলমলে আলো, লালগালিচার মোহ আর বিশ্ব বিনোদনের তারকা সমাবেশ, সবকিছু যেন এক নিমিষেই ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘গোল্ডেন গ্লোবস ২০২৬’- অনুষ্ঠানে এই তারকা দম্পতির উপস্থিতি মুহূর্তেই পরিণত হয় আলোচনার কেন্দ্রে। বেভারলি হিলসের জমকালো আসরে কার্পেট থেকে শুরু করে অনুষ্ঠানস্থলের প্রতিটি কোণে তাদের চোখে-চোখে কথা বলা, হাত ধরে হাঁটা আর নিখাদ রোম্যান্স এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। এরই মধ্যে অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে দেখা যায়, স্বামী নিক জোনাসের টাই ঠিক করে দিচ্ছেন প্রিয়াঙ্কা। অন্য একটি মুহূর্তে প্রিয়াঙ্কার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দেখা যায় নিককে। এমনকি একে অপরের প্রতি তাদের গভীর চাহনিটাও প্রকাশ পেয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপে দেখা যায়, প্রিয়াঙ্কা ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও নিক বারবার মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকেই তাকাচ্ছিলেন। অনুষ্ঠানে তাদের হাত ধরাধরি করে নাচতেও দেখা গেছে।

রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে কালো গাউনে। তবে পুরো সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার আঙুলে থাকা একটি বিশাল নীল হিরের আংটি। গ্ল্যামারাস পোশাকের সঙ্গে দামি গহনা প্রিয়াঙ্কার উপস্থিতিতে এক ভিন্ন মাত্রা যোগ করে। সব মিলিয়ে, ২০২৬ সালের গোল্ডেন গ্লোবসের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস প্রমাণ করলেন—তারকাখ্যাতির বাইরেও ভালোবাসা ও পারস্পরিক যত্নই তাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। হাত ধরাধরি, চোখে চোখ রেখে হাসি আর নিঃশব্দ মুহূর্তগুলো যেন বলছিল, গ্ল্যামারের এই দুনিয়ায়ও সম্পর্কের উষ্ণতা অটুট রাখা সম্ভব। তাই এ বছরের গোল্ডেন গ্লোবস স্মরণীয় হয়ে থাকবে শুধু পুরস্কার বা ফ্যাশনের জন্য নয়, বরং এই তারকা দম্পতির আন্তরিক ভালোবাসার গল্পের জন্যও।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X