বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

ফের প্রেমে মজেছেন অনন্যা পাণ্ডে!

লক্ষ্য ও অনন্যা পাণ্ডে
লক্ষ্য ও অনন্যা পাণ্ডে । ছবি : সংগৃহীত

বি-টাউনে সম্পর্কের সমীকরণ পাল্টায় ক্ষণে ক্ষণে। আজ যেখানে বসন্তের ছোঁয়া, কাল সেখানে বিচ্ছেদের বিষাদ। এরই মধ্যে বলিউডের গ্ল্যামার গার্ল অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবন নিয়ে নিয়ে জল্পনার শেষ নেই ভক্তদের। আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতা, চাঙ্কিকন্যার ব্যক্তিগত জীবন যেন এক চলন্ত সিনেমা! কিন্তু এবার সব জল্পনা ছাপিয়ে লাইমলাইটে এল এক নতুন নাম। শোনা যায়, শাহরুখ-পুত্র আরিয়ান খানের ঘনিষ্ঠ বন্ধু লক্ষ্য-র সঙ্গে এবার প্রেমে মজেছেন অনন্যা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার প্রেম ছিল টক অব দ্য টাউন। কিন্তু ২০২৪ সালে সেই সম্পর্কে ইতি ঘটে। বিচ্ছেদের কঠিন সময়ে বন্ধু সুহানা খানকে পাশে পেলেও অনন্যার জীবনে বসন্তের আগমন ঘটতে বেশি সময় নেয়নি। আম্বানিদের রাজকীয় অনুষ্ঠানে আলাপ হয় মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে। জন্মদিনে ‘ওয়াকি’ সম্বোধন আর আদুরে পোস্টে প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে, তখনই দৃশ্যপটে এল বড় চমক!

রবিবার (৫ এপ্রিল) রাতে পরিচালক-প্রযোজক করণ জোহরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বি-টাউনের অলিতে-গলিতে হইচই ফেলে দেয়। লক্ষ্য ও অনন্যার রসায়ন দেখে নেটজনতার একাংশ ধরেই নিয়েছিলেন, অনন্যা বুঝি ফের প্রেমে পড়লেন! লক্ষ্য, যিনি ইতিমধ্যেই 'কিল' ছবিতে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন, তাঁর সঙ্গে অনন্যার এই নতুন সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

সোমবার (৬ এপ্রিল) সকালেই পর্দা ফাঁস হল এই রহস্যের। জানা গেল, এটি বাস্তব জীবনের প্রেম নয়, বরং রুপোলি পর্দার রোম্যান্স! করণ জোহরের আগামী ছবি 'চাঁদ মেরা দিল'-এ জুটি বাঁধছেন অনন্যা এবং লক্ষ্য। ছবির পোস্টারে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত এবং রসায়ন এতটাই নজরকাড়া যে, তাকে বাস্তবের প্রেম বলে ভুল করা অস্বাভাবিক কিছু নয়।

উল্লেখ্য, অনন্যাকে শেষবার কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। অন্যদিকে, আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত লক্ষ্যের ক্যারিয়ারে এই ছবি এক নতুন মাইলফলক হতে চলেছে। পর্দার এই 'চাঁদনি-আরভ' জুটি দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১০

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১১

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৩

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৪

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৫

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৬

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৭

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৮

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৯

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

২০
X