কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী। ছবি : সংগৃহীত

তামিল টেলিভিশন জগতের পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনীর (৩৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। জন্মদিন ও বিবাহবার্ষিকীর প্রাক্কালে তরুণ এই অভিনেত্রীর এমন আকস্মিক প্রয়াণে শোরগোল পড়ে গেছে ভারতের দক্ষিণি বিনোদন অঙ্গনে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন। মানসিক অবসাদ ও পারিবারিক টানাপোড়েন সইতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল তার জন্মদিন এবং ২১ এপ্রিল তার দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। জীবনের বিশেষ দিনগুলো আসার ঠিক আগেই তার এই চলে যাওয়া ভক্তদের ব্যথিত করেছে।

সান টিভির তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর মাধ্যমে টেলিভিশন পর্দায় অভিষেক ঘটেছিল সুভাষিনীর। ইন্ডাস্ট্রির উদীয়মান এই তারকার অকাল প্রয়াণে সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে চেন্নাই পুলিশ।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১০

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১১

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১২

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৩

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১৪

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৫

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৬

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৭

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৮

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৯

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

২০
X