শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তিন দশক পর আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু

নাগার্জুন ও টাবু । ছবি : সংগৃহীত
নাগার্জুন ও টাবু । ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় তিন দশকের বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি নাগার্জুন এবং বলিউডের ‘ভার্সেটাইল কুইন’ টাবু। আর এই পুনর্মিলন ঘটছে নাগার্জুনের ক্যারিয়ারের মাইলফলক স্পর্শকারী ১০০তম চলচ্চিত্র ‘কিং ১০০’-এর মাধ্যমে।

বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, এই সিনেমাটি নাগার্জুনের ক্যারিয়ারের ১০০তম চলচ্চিত্র হওয়ায় এটি হতে চলেছে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি ছবি । সিনেমাটি প্রযোজনা করছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অন্নপূর্ণা স্টুডিওস। এটি হবে টাবু ও নাগার্জুনের চতুর্থ যৌথ কাজ। দীর্ঘদিন পর এই জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখতে পেয়ে ভক্তরাও খুশি।

টাবু নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে জানান, তিনি শুটিংয়ে যোগ দিয়েছেন। পাশাপাশি নির্মাতাদের ট্যাগ করে প্রকল্পটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে টাবু ও নাগার্জুন একাধিক সিনেমায় কাজ করেছেন। তাদের সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর একটি হলো ১৯৯৬ সালের তেলেগু ব্লকবাস্টার ‘নিননে পেল্লাডাটা’।

সিনেমাটি বাণিজ্যিক ও সমালোচনা দুই দিক থেকেই সফল ছিল এবং এটি সেরা তেলেগু সিনেমা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল। এর আগে ১৯৯৫ সালের ‘সিসিনদ্রি’ সিনেমায় টাবু সংক্ষিপ্ত একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন, যা প্রযোজনা করেছিলেন নাগার্জুন এবং এতে তার ছেলে আখিল আক্কেনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। পরে ১৯৯৮ সালের রোমান্টিক কমেডি আভিদা মা আভিদেতেও এই জুটি একসঙ্গে কাজ করেন।

প্রায় তিন দশক পর ‘কিং ১০০’ এর মাধ্যমে তারা আবার নতুনভাবে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। যদিও চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তাদের ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১০

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৪

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৯

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

২০
X