শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা মুক্তির পরই বিরতিতে যাবেন যশ? 

যশ । ছবি : সংগৃহীত
যশ । ছবি : সংগৃহীত

অনেক দিন ধরেই বড় পর্দা থেকে দূরে ছিলেন কন্নড় সুপারস্টার যশ। এরই মধ্যে তার আসন্ন সিনেমা ‘টক্সিক’ এর ঝলক দেখা গেলেও এর মুক্তি সাময়িক স্থগিত রাখা হয়েছে। কবে মুক্তি পাবে তাও জানাননি সংশ্লিষ্টরা।

২০২২ সালে ‘কেজিএফ চ্যাপ্টার টু’ এর অভাবনীয় সাফল্যের পর থেকে ভক্তরা মুখিয়ে ছিলেন প্রিয় নায়কের নতুন এই সিনেমার জন্য। তাই হতাশ হয়েছেন দর্শক ও যশের ভক্তরা।

এমন সময়ে ‘কেজিএফ’ খ্যাত এই অভিনেতাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন খবর। চলতি বছর তার নতুন সিনেমাগুলো মুক্তি পেলেই নাকি বিরতি নেবেন এমনটা জানালেন যশ নিজেই।

সম্প্রতি সাংবাদিকদের কাছে বিরতি নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে যশ বলেন, ‘আমি আসলে এখন বিরতি নেওয়ার দিকেই বেশি ঝুঁকে আছি। কারণ আমি একনাগাড়ে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ২০২২ সালের পর আমার আর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ভক্তদের অনেকে হতাশ, কিন্তু আমি যে লক্ষ্য ও ভিশন নিয়ে এগোচ্ছি তার জন্য সময় ও একাগ্রতা প্রয়োজন।’

যশ আরও জানান তিনি তার সিনেমাগুলোকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন যা বেশ চ্যালেঞ্জিং। পর্দার সামনে দীর্ঘ সময় দেখা না গেলেও তিনি মোটেও হাত গুটিয়ে বসে ছিলেন না।

যশের আসন্ন সিনেমা ‘টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। সিনেমাটিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের। আগামী জুনে মুক্তির কথা থাকলেও তা সাময়িক স্থগিত করা হয়েছে।

অন্যদিকে নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক গল্পের সিনেমা ‘রামায়ণ’ এও দেখা যাবে যশকে। দুই খণ্ডের এই সিনেমার প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমাটিতে যশের সঙ্গে আরও অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১০

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৫

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৬

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৭

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৮

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৯

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

২০
X