মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পর প্রথমবার একই অনুষ্ঠানে নাগা-সামান্থা

সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ছবি : সংগৃহীত
সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ছবি : সংগৃহীত

পাঁচ বছর পর আবারও একই ছাদের নিচে সামনাসামনি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। একসময়ের দক্ষিণী সিনেমার সবচেয়ে আলোচিত এই জুটির বিচ্ছেদ যেমন ভেঙে দিয়েছিল ভক্তদের হৃদয়, তেমনি হায়দ্রাবাদের এক জাঁকজমকপূর্ণ বিয়ের আসরে তাদের হঠাৎ উপস্থিতি নতুন করে আবার উসকে দিল পুরোনো স্মৃতি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদে প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরনের বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতের বিনোদন জগতের একঝাঁক তারকা। সেখানেই আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে এবার আর একে অপরের হাত ধরে নয়, বরং দুজনেই এসেছিলেন নিজ নিজ জীবনসঙ্গীকে নিয়ে।

ভিডিওতে দেখা যায়, নাগা চৈতন্যের সঙ্গে ছিলেন তার স্ত্রী শোভিতা ধুলিপালা। অন্যদিকে, অভিনেত্রী সামান্থা হাজির হয়েছিলেন তার বর্তমান স্বামী ও প্রখ্যাত পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে। দীর্ঘ পাঁচ বছর পর প্রাক্তন দম্পতিকে একই স্থানে দেখে অনুষ্ঠানস্থলে গুঞ্জন শুরু হলেও তারা একে অপরের মুখোমুখি হননি। তিক্ততা এড়াতে সচেতনভাবেই একে অপরকে এড়িয়ে চলেছেন এবং আলাদাভাবে সময় কাটিয়েছেন।

প্রসঙ্গত, বর্তমানে ব্যক্তিগত জীবনে দুই তারকাই এখন বৈবাহিকভাবে স্থিতিশীল। গত ২০২৪ সালের ডিসেম্বরে শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। এর ঠিক এক বছর পর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘরোয়া আয়োজনে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন সামান্থা। এর আগে ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে নাগার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X