বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার হেনস্তার শিকার সামান্থা

সামান্থা রুথ প্রভু I ছবি : সংগৃহীত
সামান্থা রুথ প্রভু I ছবি : সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী নিধি আগারওয়ালের পর এবার হেনস্তার শিকার হলেন দক্ষিণী সেনসেশন সামান্থা রুথ প্রভু। ভারতের হায়দ্রাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধন করতে গিয়ে হেনস্তার শিকার হন এই সুন্দরী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনুষ্ঠানের আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (২১ ডিসেম্বর) হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে যান অভিনেত্রী। তার পরনে ছিল কালো এবং রূপালি জরির মিশেলের শাড়ি। সময়মতো অনুষ্ঠানস্থলে পৌঁছে যান তিনি। তবে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আচমকা জনসমুদ্রের বিপাকে পড়েন তিনি। উন্মত্ত জনতা যেন ঘিরে ধরে তাকে। এ সময় নিরাপত্তারক্ষীরা ভিড় সামলানোর অনেক চেষ্টা করেন। তবে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে নিরাপত্তারক্ষীরা সেটি করতে ব্যর্থ হন।

এদিকে আবার নিরাপত্তারক্ষীদের সাহায্য ছাড়া এক পা-ও এগোতে পারছিলেন না অভিনেত্রী। দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। যদিও সে সসময় সামান্থা মেজাজ হারাননি। মুখের কোণে হাসি রেখে কোনো রকমে পরিস্থিতি সামলে নেন দক্ষিণী এই সুন্দরী।

এদিকে দিন কয়েক আগে ‘দ্য রাজা সাব’ ছবির গান লঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হন ভারতের জনপ্রিয় শিল্পী নিধি আগরওয়াল। অনুষ্ঠান থেকে ফেরার পথে কয়েকশো মানুষ তাকে ঘিরে ধরে। অভিযোগ, বেশ কয়েকজন অশালীন স্পর্শও করে তাকে। এ বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। পোশাক সামলে কোনোক্রমে ঘটনাস্থল ছাড়েন তিনি।

এই ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যে সামান্থার হেনস্তায় বিব্রত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। সব মিলিয়ে, সামান্থাকে ঘিরে এবার নিরাপত্তা ও আয়োজকদের দায়িত্ব নিয়ে বিতর্ক দানা বাঁধল। অনুরাগীদের একাংশের মতে, তারকাদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা আয়োজকদের নৈতিক দায়িত্ব, যা এ ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X