বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রলারদের কড়া জবাব সামান্থার

সামান্থা রুথ প্রভু । ছবি : সংগৃহীত
সামান্থা রুথ প্রভু । ছবি : সংগৃহীত

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দেড় দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। বিশেষ করে ‘পুষ্পা’ সিনেমায় আইটেম গানে তার নাচ দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল। জনপ্রিয়তার পাশাপাশি খ্যাতি ও সম্পদেরও মালিক হয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা। তবে মুদ্রার এপিঠ-ওপিঠের মতোই সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার পাশাপাশি তাকে প্রায়ই নেতিবাচক মন্তব্য ও ট্রলের শিকার হতে হয়। এবার সেই ট্রলারদের কড়া জবাব দিলেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন সামান্থা। সেখানে এক ভক্ত জানতে চান, সোশ্যাল মিডিয়ায় ভালো ও খারাপ মন্তব্যের প্রতি তার প্রতিক্রিয়া কেমন? জবাবে স্পষ্ট ভাষায় সামান্থা বলেন, “প্রশংসা কিংবা ট্রল কোনোটিই আমাকে নাড়া দেয় না। কিন্তু আপনি যদি আমার ঘরে নেতিবাচকতা নিয়ে আসেন, তবে আমি আপনাকে ব্লক করব। যেমন আমি আমার ব্যক্তিগত পরিসর পরিষ্কার রাখি, তেমনই এই পেজটাও পরিষ্কার রাখি। ব্লক হওয়া মানে এই নয় যে, আপনি আমাকে আক্রান্ত করেছেন। এর মানে আপনাকে এখানে স্বাগত জানাতে পারছি না।”

নাগা চৈতন্যর সঙ্গে সংসার ভাঙার পর বেশ কঠিন সময় পার করেছেন সামান্থা। বিবাহবিচ্ছেদের মানসিক যন্ত্রণার মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে সব সংকট ও বাধা কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই অভিনেত্রী। গত ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেছেন তিনি। নতুন সংসারে দারুণ সময় পার করছেন এই তারকা জুটি।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি অভিনয়েও পুরোদমে ব্যস্ত সামান্থা। নন্দিনী রেড্ডি পরিচালিত তেলেগু ভাষার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এ দেখা যাবে তাকে। এই সিনেমায় সামান্থা হাজির হবেন দুই রূপে—একটি অ্যাকশনধর্মী, অন্যটি গৃহবধূর ভূমিকায়। প্রকাশিত টিজারে শাড়ি পরে দুষ্কৃতকারীদের সঙ্গে তাকে লড়াই করতে দেখা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

‘টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X