বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত

বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির আগেই ৩৪ জন বলিউড তারকাকে এক সিনেমায় নিয়ে আসার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। তবে এত বড় তারকাবহুল কাস্টকে একসঙ্গে সামলানো, শুটিংয়ের সময় সবার শিডিউল সমন্বয় করা যে কতটা কঠিন ছিল, তা এবার খোলাখুলিভাবে জানিয়েছেন পরিচালক আহমেদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন বলিউডের ইতিহাসের অন্যতম বৃহৎ মাল্টিস্টারার এই সিনেমা নির্মাণের নেপথ্যের চ্যালেঞ্জের গল্প।

পরিচালক বলেন, ‘এমনও দিন গেছে একই ফ্রেমে একসঙ্গে ৩০ জন তারকা উপস্থিত ছিলেন। হিসাবটা তো খুবই সহজ—প্রতিজন তারকার সাথে যদি গড়ে ৫ জন করেও ব্যক্তিগত স্টাফ থাকেন, তবে শুধু অভিনেতাদের টিম মিলেই সংখ্যাটা দাঁড়ায় ১৫০ জনে! এর সাথে যুক্ত হতো প্রোডাকশনের নিজস্ব আরও ২০০ জন ক্রু মেম্বার। অর্থাৎ প্রতিদিন সাড়ে ৩০০ মানুষের বিশাল এক কর্মযজ্ঞ সামলাতে হয়েছে আমাকে। বিশাল আয়োজন সাধারণ কোনো শুটিং ফ্লোরে করা একেবারেই অসম্ভব ছিল। তাই আমাদের প্রোডাকশন টিমকে বিশাল দুটি মাঠ ভাড়া করতে হয়েছিল। যেখানে শুধু ৫০টি ভ্যানিটি ভ্যানের পার্কিং স্পেস, ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের থাকার জায়গা এবং টেকনিশিয়ানদের জন্য আলাদা ক্যাবিন তৈরি করা হয়। আমাদের সেটে কোনো সিনেমার কাজ ছিল না, ছিল আস্ত একটা উৎসব!’

‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি (ওয়েলকাম এবং ওয়েলকাম ব্যাক) বক্স অফিসে হাসির খোরাক জুগিয়েছিল। ফলে তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। তবে মুক্তির আগে সিনেমাটিকে ঘিরে যেমন উন্মাদনা রয়েছে। তেমনই সমালোচনাও কম না।

পরিচালকের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি আসে যখন জানতে পারেন, ফ্র্যাঞ্চাইজির প্রাণ ভোমরা ‘উদয় শেট্টি’ (নানা পাটেকর) এবং ‘মজনু ভাই’ (অনিল কাপুর) কাজ করবেন না। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা এবং চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তারা সিনেমাটি থেকে সরে দাঁড়ান। যা ভক্তদের হতাশ করেছে। এছাড়া সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর অনেকেই ভিএফএক্স নিয়ে সমালোচনা করেছিলেন। অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ৩৪ জন তারকাকে একসঙ্গে জায়গা দিতে গিয়ে গল্পটি খিচুড়ি হয়ে যাবে না তো?

এ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, কৃষ্ণা অভিষেক এবং কিকু শারদা। নারী তারকাদের মধ্যে আছেন রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ এবং দিশা পাটানি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরও একঝাঁক নতুন ও প্রবীণ মুখকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১০

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১১

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১২

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৩

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৪

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৫

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৬

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৭

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৮

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৯

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

২০
X