বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘ধুরন্ধর ২’-এর আয়ের ভাগ চাইলো পাকিস্তানি বাসিন্দারা

অর্জুন রামপাল, রণবীর সিং ও সঞ্জয় দত্ত । ছবি : সংগৃহীত
অর্জুন রামপাল, রণবীর সিং ও সঞ্জয় দত্ত । ছবি : সংগৃহীত

ভারতের বক্স অফিসে এখন শুধুই ‘ধুরন্ধর ২’-এর জয়জয়কার। রণবীর সিংয়ের বিধ্বংসী অ্যাকশন আর আদিত্য ধরের টানটান পরিচালনায় মাত্র ১১ দিনেই বিশ্বজুড়ে সিনেমাটি হাজার কোটির গণ্ডি পেরিয়ে ইতিহাস গড়েছে এই স্পাই-থ্রিলার। কিন্তু এই মহাসাফল্যের মাঝেই ঘটে গেলো এক অপ্রত্যাশিত ঘটনা। সিনেমার লভ্যাংশের এক বিশাল অংশ দাবি করে বসেছেন পাকিস্তানের লিয়ারির বাসিন্দারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে লিয়ারির স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, যেহেতু এই সিনেমার প্রেক্ষাপট তাদের শহরকে কেন্দ্র করে এবং তাদের এলাকার নাম ব্যবহার করেই কোটি কোটি রুপি আয় করা হয়েছে, তাই সেই লভ্যাংশের অন্তত ৫০ শতাংশ অর্থাৎ ৫০০ কোটি রুপি তাদের দিতে হবে।

ভাইরাল সেই ভিডিওতে এক বাসিন্দা বলেন, ‘যদি হাজার কোটি আয় হয় তাহলে পাঁচশো কোটি লিয়ারির মানুষকে দেওয়া উচিত। আয়ের অর্ধেকাংশ দিলে এই রাস্তাগুলো ঠিক করা যাবে। বাচ্চারা হাঁটতে গেলে পায়ে ঘা হয়ে যায়।‘

এ বিষয়ে আরেকজন বাসিন্দা বলেন, ‘কমপক্ষে কয়েকশো কোটি তো পাওয়াই উচিত। সত্তর থেকে আশি শতাংশ দেওয়া উচিত। আয়টা কোথা থেকে এসেছে? সাফল্যের নেপথ্যে তো লিয়ারি শহরের নাম আর পরিস্থিতি-ই রয়েছে। তাই লভ্যাংশের কিছুটা দেওয়া অবশ্যই উচিত।‘ এছাড়া নিজ এলাকার উন্নতির আশা নিয়ে আরও এক বাসিন্দা বলেন, ‘লিয়ারিকে নিয়ে বানানো এই ছবিটা ব্যাপক সাফল্যের মুখ দেখছে। অনেক টাকা আয় করেছে। লিয়ারির অনেক উন্নতি হোক। এই রাস্তাগুলো ঠিক হয়ে যাক।‘

স্যাকনিল্কের তথ্য অনুসারে জানা যায়, দ্বিতীয় শনিবার পর্যন্ত ভারতে ৭৭৮.৭৭ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর ২’। আর বিশ্বজুড়ে এই ছবির মোট আয়ের পরিমান ১,২২৬ কোটি।

উল্লেখ্য, আদিত্য ধরের পরিচালনায় নির্মিত এই ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন, রণবীর সিং, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল সহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১০

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১১

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১২

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৩

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৪

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৫

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৬

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৭

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৮

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৯

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

২০
X