বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমায় সাফল্যের আশায় শাশুড়িকে নিয়ে মন্দিরে গেলেন অক্ষয়

অক্ষয় কুমার ও ডিম্পল কাপাডিয়া । ছবি : সংগৃহীত
অক্ষয় কুমার ও ডিম্পল কাপাডিয়া । ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপালি পর্দায় ফিরছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে চলেছে তার বহুকাঙ্ক্ষিত নতুন ছবি ‘ভূত বাংলা’। তবে বড় পর্দায় ঝড় তোলার আগে আধ্যাত্মিক আশ্রয়ে ধরা দিলেন অভিনেতা। সম্প্রতি ভারতের উজ্জ্বয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে পুজা দিতে দেখা যায় তাকে।

এদিন অক্ষয় কুমারের সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন তার শাশুড়ি কিংবদন্তি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। পারিবারিক আবহে মন্দিরের রীতি মেনে পূজা অর্চনা করেন তারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উজ্জ্বয়িনীর শিপ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। পূজা শেষ করে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন অক্ষয়। তিনি বলেন, ‘খুবই ভালো লাগলো। আমি আমার পরিবার ও গোটা দেশের জন্যই প্রার্থনা করেছি। আমি প্রার্থনা করেছি, আমার দেশ যেন চিরকাল মহান থাকে এবং উন্নতি করে চলে।‘

উল্লেখ্য, অক্ষয় কুমারের ক্যারিয়ারের অন্যতম আলোচিত প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে ‘ভূত বাংলা’কে। অনেকদিন ধরেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা কাজ করছিল। ছবি মুক্তির ঠিক আগ মুহূর্তে এই মন্দির দর্শন কেবল ব্যক্তিগত মানসিক প্রশান্তি নয়, বরং নতুন প্রজেক্টের সাফল্যের জন্য আশীর্বাদ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X