বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২০ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাতে রহস্যজনক স্ট্যাটাসের পর জীবন গেল অভিনেত্রীর (ভিডিও)

অভিনেত্রী অমৃতা পান্ডে । ছবি : সংগৃহীত
অভিনেত্রী অমৃতা পান্ডে । ছবি : সংগৃহীত

ফিল্মি দুনিয়ায় আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয়। ঢালিউড থেকে বলিউড– এ ধরনের ঘটনা অহরহ। আবারও ঘটে গেল এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফ্ল্যাট থেকে উদ্ধার হলো অভিনেত্রীর মরদেহ। ভোজপুরি চলচ্চিত্রের অভিনেত্রী অমৃতা পান্ডে ওরফে অন্নপূর্ণা।

শনিবার (২৭ এপ্রিল) বিহারের ভাগলপুরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ভারতীয় একটি গণমাধ্যমের তথ্য অনুসারে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই নায়িকা। যদিও তার ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি নোট লিখে গেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে তার মৃত্যু নিয়ে।

পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি সোশ্যাল মিডিয়ার রহস্যজনক নোটের বিষয়ে জানিয়েছে—এতে লেখা ছিল, তার জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। সে তার জীবনের নৌকা ডুবিয়ে এর সফর সহজ করে দিয়ে গেল।

পুলিশের তরফ থেকে আরও জানানো হয়, অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইয়ে বসবাস করতেন। সম্প্রতি বিহারের ভাগলপুরে এসেছিলেন এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। তারপর অমৃতা সেখানে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন।

শনিবার অনেক রাত পর্যন্ত জেগে ছিলেন এই অভিনেত্রী। এরপর হোয়াটসঅ্যাপ স্টোরিতে একটি রহস্যজনক পোস্ট লিখেছিলেন তিনি। মৃত্যুর আগে তার রেখে যাওয়া শেষ বার্তা নাড়া দেয় সবাইকে। তার কয়েক ঘণ্টা পরই তাকে মৃত অবস্থায় সেই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।

অভিনেত্রী অমৃতার আত্মীয়রা জানায়, বেশকিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। তার মানসিক সমস্যাও দেখা দিয়েছিল। এজন্য চিকিৎসাও নিচ্ছিলেন তিনি।

অমৃতার মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এ বিষয়ে সিটি এসপি শ্রী রাজ বলেন, ‘এসপি আনন্দ কুমার অমৃতার মামলাটি হাইপ্রোফাইল ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছেন। তার নেতৃত্বে বিশেষ একটি টিম এ নিয়ে কাজ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X