বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০২:৩৬ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের ট্রফি জয়ের পর যা করলেন শাহরুখ খান 

আইপিএলের ট্রফি জয়ের পর যা করলেন শাহরুখ খান 
আইপিএলের ট্রফি জয়ের পর যা করলেন শাহরুখ খান 

ক্রিকেট নিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের আবেগ বেশিই চোখে পড়ে। সিনে দুনিয়ার এই সম্রাট ভারতের খেলা হলে স্টেডিয়ামে গিয়ে হাজির হন।

শাহরুখ কতটা ক্রিকেটপ্রেমী তা আইপিলে নায়কের দল কলকাতা নাইট রাইডার্সের খেলা চলাকালীন বা জয়ের পর স্পষ্ট চোখে পড়ে। স্বাভাবিকভাবেই ট্রফি লাভে নিজেকে উজাড় করে উদযাপন করবেন এ নায়ক তা বলার অপেক্ষা রাখে না।

রোববার (২৬ মে) রাতে আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে বিজয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এদিন রাতে স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন শাহরুখ। জয়ের আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন ‘জাওয়ান’ তারকা।

ঘটনার সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শাহরুখ স্ত্রী গৌরিকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করছেন।

এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, মেয়ে সুহানা ও ছেলে আব্রাহামকে জড়িয়ে ধরে আছেন শাহরুখ। বাবার মতো সন্তানরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।

এবার দিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের ট্রফি জিতল শাহরুখের দল। এর আগে কলকাতা নাইট রাইডার্স ২০১২, ২০১৪ সালে আইপিএলের ট্রফি জিতেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X