বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে জন্মদিন উদযাপন করবেন শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবি: সংগৃহীত  
বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবি: সংগৃহীত  

বলিউড বাদশাহ শাহরুখ খান। গত তিন দশকের বেশি সময় ধরে বি-টাউনে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছেন। আজ ২ নভেম্বর ৫৯ বছরে পা রাখলেন তিনি। জন্মদিন ঘিরে রাত থেকেই ভক্ত, সহকর্মীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাচ্ছেন ভালোবাসা।

এবারের জন্মদিনটি শাহরুখ স্মরণীয় করে রাখতে চান। আর সে উপলক্ষে বড় এক পার্টির আয়োজনের পরিকল্পনা চলছে কিং খানের মান্নাতে। পার্টির সবকিছুর দায়িত্বে আছেন শাহরুখপত্নী গৌরী খান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, এর আগে শাহরুখ তার জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে পরিচিত বন্ধুদের জন্য পার্টি রাখতেন। দিনের শেষে নিজ বাড়ি মান্নাতের উঁচু খোলা বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দেখা দিতেন। কিন্তু এবার তা তো থাকছেই, পাশাপাশি বড় এক পার্টি দিতে চলেছেন এই নায়ক, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা।

শাহরুখের এই পার্টিতে ২৫০ জন অতিথি উপস্থিত থাকবে। বলিউডের পাশাপাশি হলিউডের তারকাদেরও উপস্থিত হওয়ার কথা রয়েছে। তবে পার্টির সেরা আর্কষণ হিসেবে থাকবে মেয়ে সুহানা ও পুত্র আরিয়ানের বিশেষ পারফরম্যান্স। ক্যারিয়ারে শাহরুখ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন, যা দিয়ে জয় করেছেন ১৪ বার ‘ফিল্ম ফেয়ার’ পুরস্কার। ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের ‘অদ্র দে আর্ত এ দে লেত্র’ সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। এসব অর্জনের চেয়েও তিনি যা সবচেয়ে বেশি জিতেছেন, তা হলো দর্শকদের হৃদয়। যাদের জন্যই আজকে তিনি শাহরুখ। তাইতো এই দিনে পৃথিবীর যেই প্রান্তেই তার কাজ থাকুক না কেন, ভক্তদের জন্য মান্নাতের বারান্দায় তার আসতেই হবে। দু’হাত মেলে দূর থেকেই তাদের জড়িয়ে ধরতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X