বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কেন করণের প্রস্তাব ফিরিয়ে দেন জয়া?

জয়া আহসান ও করণ জোহর । ছবি : সংগৃহীত
জয়া আহসান ও করণ জোহর । ছবি : সংগৃহীত

ঢাকা থেকে কলকাতা দুই বাংলার পর্দায় সমান দাপটে রাজত্ব করছেন জয়া আহসান। এবার এক পডকাস্টে দেওয়া সাহসী স্বীকারোক্তিতে আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি। বলিউডের অমিতাভ বচ্চন থেকে সালমান খান, বিদ্যা বালান সবাই নাকি তার বন্ধু। কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য হলো করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’-এর সিনেমার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন জয়া? যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

জানা যায়, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

এ তথ্যটি পডকাস্টে উপস্থাপক ফাঁস করলে, জবাবে জয়া বলেন, ‘ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল পরে আর ওটা হয়নি। আমি করিনি তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।’

বলিউডে তার কাজের প্রশংসা যে সেখানের তারকারাও করেন, তার প্রমাণ মেলে আরেকটি ঘটনায়। প্রকাশিত সেই পডকাস্ট থেকে জানা যায়, জয়ার অভিনীত ‘রাজকাহিনি’ ছবিটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালান তাকে ফোন করেছিলেন।

এ বিষয়ে অভিনেত্রী জানান, বলিউডের অনেক তারকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি।

এছাড়া ক্রিকেট খেলার সূত্রেও বলিউড তারকাদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। মালাইকা অরোরা, ইউসুফ পাঠানের মতো তারকারা সেলেব্রেটি ক্রিকেটে তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়ার সাথে ছিলেন প্রয়াত চিত্রনায়ক রাজ্জাক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে, যা বললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১০

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১১

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১২

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৩

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১৫

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১৬

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৭

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৮

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৯

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

২০
X