বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’

ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’। ছবি: সংগৃহীত
ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আগেই জানিয়ে ছিলেন প্রযোজনায় আসছেন তিনি। এবার নিশ্চিত করলেন তার প্রতিষ্ঠানের নাম। ফারিণ জানান, ‘ফড়িং ফিল্মস’ নামে তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনরে নতুন অধ্যায় শুরু হয়েছে।

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ্যের মাধ্যমে ফারিণ তার নতুন পরিচয় নিশ্চিত করেন। এরপর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘নতুন অধ্যায়ের শুরু— ‘ফড়িং ফিল্মস’ আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন।’’

এর আগে প্রতিষ্ঠানটি নিয়ে ফারিণ জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান।

তবে ফারিণের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে চাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এরপর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী। তবে প্রতিষ্ঠানটি থেকে আপাতত নিয়মিত কাজ করার প্রকাশ করই প্রধান চ্যালেঞ্জ তার। এদিকে ফারিণ বর্তমানে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আছে কলকাতার সিনেমায় অভিনয়ের গুঞ্জনও।

এই অভিনেত্রীকে সব শেষ বড় পর্দায় দেখা যায় পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X