রাজু আহমেদ
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০২:২৭ এএম
আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

কারিনার মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন : কাঁদছেন তারকারা

কারিনার মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। ছবি : সংগৃহীত
কারিনার মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। ছবি : সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। শুক্রবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাবা কায়সার হামিদ। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিচ্ছেন তার সহকর্মী ও বিনোদন জগতের তারকারা।

অভিনেত্রী তাসনিয়া ফারিণ তার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, ‘তার মাঝে এক অন্যরকম আলো ছিল। কোনো ঘরে ঢুকলেই তার ইতিবাচক ও হাস্যোজ্জ্বল উপস্থিতি সবার নজর কাড়ত। শান্তিতে ঘুমাও কারিনা। এই পৃথিবী তোমার যোগ্য ছিল না।’

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি লেখেন, ‘কারিনা আপু তুমি না আমাকে সেদিন কল দিয়ে বললে দীঘি আমি কিন্তু বিদায় ফার্স্ট ডেই দেখব। তুমি না আমার সাথে ঘুরতে যেতে চাইলে। আপু প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থাকো আপু।’

অভিনেত্রী সাদিয়া আয়মান কারিনার সঙ্গে মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘কারিনা আপু মাত্র এক মাস আগে তুমি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে আমার কাজের প্রশংসা করেছিলে। ভাবতেও পারিনি সেটাই আমাদের শেষ কথা হবে। তুমি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলে। আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন।’

উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কারিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘দেখা হবে অন্য ভুবনে যেখানে মানুষ কারও মরণব্যাধি নিয়ে উল্লাস করে না। রেস্ট ইন পিস কারিনা আপু।’ এ ছাড়া কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী লিখেছেন, ‘আমি খবরটা পেয়ে পাগলের মতো কান্না করছি। কারিনাকে আর দেখব না।’

এর আগে দুপুরে কারিনার বাবা কায়সার হামিদ ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।’ অকালে এই প্রতিভাবান তারকার বিদায়ে শোকাচ্ছন্ন পুরো বিনোদন অঙ্গন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১০

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৩

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৪

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৫

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৬

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৭

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৮

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৯

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

২০
X