তামজিদ হোসেন
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গেল স্ক্রিনে আসছে না 'রাক্ষস'

সিয়াম আহমেদ ও নাতালিয়া জানোসজেক । ছবি : সংগৃহীত
সিয়াম আহমেদ ও নাতালিয়া জানোসজেক । ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির মিছিলে থাকা অন্যতম আলোচিত সিনেমা সিয়াম আহমেদ অভিনীত 'রাক্ষস'। ট্রেলার এবং গান প্রকাশের পর দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি হলেও, শেষ মুহূর্তে সিনেমাটি নিয়ে দেখা দিয়েছে এক ভিন্ন সংকট। হল মালিকদের পক্ষ থেকে ভালো রেন্টাল (হল বুকিং মানি) প্রস্তাব থাকলেও, পাইরেসি বা অবৈধভাবে ভিডিও ধারণের আশঙ্কায় দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা 'রিয়েল এনার্জি প্রোডাকশন' ।

সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির জন্য দেশের প্রান্তিক অঞ্চলের সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে বড় অংকের রেন্টালের প্রস্তাব আসছিল। বিশেষ করে সিয়ামের নতুন ‘রাক্ষস’ অবতার দেখতে গ্রাম-গঞ্জের দর্শকরা আগ্রহী হওয়ায় হল মালিকরা সিনেমাটি নিতে মুখিয়ে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বড় বাজেটের সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনে মুক্তির পরপরই মোবাইল ফোনে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার (পাইরেসি) ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।

'রিয়েল এনার্জি প্রোডাকশন' কালবেলাকে জানান, সিনেমার মান এবং বাণিজ্যিক নিরাপত্তা বজায় রাখতেই তারা আপাতত কঠোর অবস্থানে থাকছেন। তাদের মতে, পাইরেসির কারণে সিনেমার বড় একটি অংশের দর্শক হলবিমুখ হয়ে পড়ে, যা সামগ্রিক ব্যবসায়িক ক্ষতি করে। তাই আপাতত রাজধানীরসহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স এ শুধুমাত্র 'রাক্ষস' মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি। তবে মুক্তির প্রথম দুই সপ্তাহ পর সিঙ্গেল স্ক্রিনে আসার কথাও জানান প্রযোজনা সংস্থা।

উল্লেখ্য, এই সিনেমায় সিয়াম আহমেদকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন লুকে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে তার ‘রাক্ষস’ ও ‘শুদ্ধ’—এই দ্বৈত চরিত্রের আভাস মিলেছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন বলিউড অভিনেতা শাতাফ ফিগার এবং কলকাতার শ্যাম ভট্টাচার্য্য।

সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে টেইলার ও আইটেম গান ‘বিলেত রাজা’-তে সিয়ামের পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X