কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

খান স্যার ও প্রিন্স যাদব। ছবি : সংগৃহীত
খান স্যার ও প্রিন্স যাদব। ছবি : সংগৃহীত

ভারতের বিহারের আলোচিত খান স্যার কোচিং সেন্টারে হামলায় করা মামলার অন্যতম আসামি প্রিন্স যাদবকে নেপালের একটি হোটেলে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি কোচিং পরিচালক রোশন আনন্দের ছোট ভাই। ঘটনার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং তার পরিবার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

সোমবার (১৫ জুন) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জুন পাটনায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান, যিনি খান স্যার নামে পরিচিত, তার কোচিং সেন্টারে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিলেন প্রিন্স যাদব। মামলার পর গ্রেপ্তার এড়াতে তিনি নেপালে পালিয়ে যান এবং কয়েকজন সহযোগীর সঙ্গে বিরাটনগরের একটি হোটেলে অবস্থান করছিলেন।

শনিবার গভীর রাতে হোটেল কক্ষে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নেপাল পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার মাথায় সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

প্রিন্স যাদবের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের সদস্যরা নেপালে ছুটে যান। পরিবারের দাবি, ঘটনাটির পেছনে রহস্য রয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।

এদিকে পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন, যদিও এখন পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং দেওয়ার জন্য ফয়সাল খান (খান স্যার) তৈরি করেন খান গ্লোবাল স্টাডিজ। ক্রমেই তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তার জনপ্রিয়তার প্রধান কারণ যদি হয় মাতৃভাষায় (হিন্দি) শিক্ষাদানের অনন্য পদ্ধতি, দ্বিতীয় কারণ তাহলে সস্তায় শিক্ষাদান।

সমাজের দরিদ্র ও প্রান্তিক ছাত্রছাত্রীরা যাতে অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হন, সেদিকে লক্ষ রেখেই খান স্যার ওই কোচিং সেন্টার খোলেন। প্রতিষ্ঠিত কোচিং ইনস্টিটিউটগুলো যেখানে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি ফি দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা নিয়ে থাকে, খান স্যারের কোচিং সেন্টার সেখানে ফি নেয় সাড়ে ৭ হাজার থেকে ১৫ হাজার রুপি।

খান গ্লোবাল স্টাডিজ দ্রুত জনপ্রিয় হওয়ায় একই পদ্ধতিতে পাটনায় খোলা হয় আরও কোচিং ইনস্টিটিউট। তারই অন্যতম রওশন আনন্দর জ্ঞান বিন্দু। এই দুই কোচিং সেন্টারের মধ্যে পেশাগত রেষারেষি শুরু থেকেই। রেষারেষির দরুন আগেও খান স্যারের কোচিং সেন্টারের ওপর হামলা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, খান স্যারের কোচিং সেন্টারে হামলার ঘটনায় প্রিন্স যাদবের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীকে মারধর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ছিল। ওই ঘটনায় তার ভাই রোশন আনন্দসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে হামলার সময় নিরাপত্তাকর্মীদের গুলি ছোড়ার একটি ভিডিও প্রকাশ্যে এলে নতুন মোড় নেয় ঘটনাটি। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে পুলিশ এবং খান স্যারের দুই নিরাপত্তারক্ষীকেও গ্রেপ্তার করা হয়।

প্রিন্স যাদবের আকস্মিক মৃত্যু এখন বিহারের বহুল আলোচিত এই মামলাকে আরও জটিল করে তুলেছে। নেপাল ও ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। বর্তমানে কোচিং সেন্টার এলাকায় পুলিশি পাহারা বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X