কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সাবেক প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
সাবেক প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বিমানবন্দরের আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে ইন্টারপোল।

এদিকে সাবেক আইজিপির গ্রেপ্তারের পর তাকে ইঙ্গিত করে ও ‘শাপলার কসাই’ আখ্যা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

ইংরেজিতে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দ্য বুচার অব শাপলা ইজ ডান!! নেক্সট ইন লাইন...!!’ অর্থ্যাৎ ‘শাপলার কসাইয়ের অধ্যায় শেষ!! এবার পরবর্তী জনের পালা...!’

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার আমলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে গত ১২ জুন তাকে গ্রেপ্তারের তথ্য বাংলাদেশ পুলিশকে জানায় সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ।

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হলেও তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন সংবাদমাধ্যমে তার নানা অপকর্ম প্রকাশ হয়।

শুধু তাই নয়, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাষ্ট্রের বিভিন্ন সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়। এরপর একে একে তার অবৈধ সম্পদ ও দুর্নীতির নানা তথ্য বের হতে থাকে।

এছাড়া ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল এলাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের এক সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলার অন্যতম অভিযুক্ত হলেন বেনজীর আহমেদ। ঘটনার সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এ পর্যন্ত ৫৮টি মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X