বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আমার ছোট্ট রঙিন প্রজাপতি: কন্যার জন্মদিনে পরী মণি

পরী মণি । ছবি : সংগৃহীত
পরী মণি । ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরী মণি। তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে ভাগ করে নিলেন ভালোবাসা আর আবেগে ভরা কিছু মুহূর্ত। বিশেষ দিনটি ছোট পরিসরে উদযাপন করলেও তার প্রকাশ ছিল আন্তরিকতায় ভরা।

মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরী মণি। সেখানে ধরা পড়ে মা ও মেয়ের স্নিগ্ধ সময় হাসি আর ভালোবাসার সহজ প্রকাশ।

প্রকাশিত ছবিতে দেখা যায় নীল সাদা বেলুনে সাজানো একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরী মণি। সামনে রাখা থিম কেক। পুরো আয়োজনজুড়ে ছিল পারিবারিক উষ্ণতা ও ঘনিষ্ঠতার ছাপ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরী মণি লিখেছেন, ‘আমার মা আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’

মেয়েকে ঘিরে এই ভালোবাসার প্রকাশ ছুঁয়ে গেছে ভক্ত ও অনুরাগীদেরও। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তারা।

কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেওয়ার বিষয়ে সব সময় সচেতন পরীমণি। ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই এখন তার ছোট্ট সংসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X