বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নববর্ষের শুভেচ্ছা জানালেন তারকারা

পরী মণি, ইরফান সাজ্জাদ ও মুমতাহিনা চৌধুরী টয়া । ছবি : সংগৃহীত
পরী মণি, ইরফান সাজ্জাদ ও মুমতাহিনা চৌধুরী টয়া । ছবি : সংগৃহীত

নববর্ষের আবাহনে আজ ভোরের সূর্যের সাথে সাথে শুরু হলো নতুন বঙ্গাব্দ ১৪৩৩। জীর্ণ পুরাতন বছরকে পেছনে ফেলে নতুনের জয়গানে আনন্দ, উচ্ছ্বাস আর আগামীর প্রত্যাশায় মেতেছে পুরো দেশ। উৎসবের এই রঙিন আমেজ থেকে বাদ যাননি শোবিজ জগতের তারকারাও; কেউ ঘরোয়া আয়োজনে পরিবারের সাথে, আবার কেউ বর্ণিল উৎসবে শামিল হয়ে বরণ করে নিয়েছেন নতুন বছরকে।

অভিনেত্রী পরী মণি তার সন্তানকে বুকে জড়িয়ে একটি আবেগঘন পোস্টে লিখেছেন, শুভ নববর্ষ, মাশাল্লাহ! অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- নতুন বছর সবার জন্য বয়ে আনুক ভালো সময়। পাশাপাশি যাদের ঘরে ছোট বাচ্চা আছে, তাদের ভিড় এড়িয়ে সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া নিজের স্নিগ্ধ ছবি শেয়ার করে সবাইকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। একই সুরে মিস বাংলাদেশ ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী রোদের তাপ উপেক্ষা করে উৎসবের আমেজে ছবি পোস্ট করে লিখেছেন- শুভ নববর্ষ, নতুন বছর ভরে উঠুক শান্তি আর কৃতজ্ঞতায়।

অভিনেতা নিলয় আলমগীর পরিবারকে পাশে নিয়ে এক উষ্ণ মুহূর্তের ছবি শেয়ার করে জানিয়েছেন শুভেচ্ছা। অভিনেত্রী সাফা কবিরও নিজের ছবির মাধ্যমে ভক্তদের জানিয়েছেন নববর্ষের ভালোবাসা। আর বিদ্যা সিনহা মিম তার বৈশাখী সাজে মুগ্ধতা ছড়িয়ে লিখেছেন- নতুন দিনের আলোয় শুরু হোক নতুন স্বপ্ন, শুভ নববর্ষ।

মিস বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা নিজের ছবির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। অন্যদিকে অভিনেতা চাষী আলম লিখেছেন- ১৪৩২ এর শেষ রাত,সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা।

সব মিলিয়ে, পহেলা বৈশাখ নতুন শুরুর একটি সুন্দর দিন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি আর ভালো সময়। শুভ নববর্ষ ১৪৩৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X