সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অশ্রুজলে পরিচালক শিল্পী চক্রবর্তীকে বিদায়

অশ্রুজলে পরিচালক শিল্পী চক্রবর্তীকে বিদায়
অশ্রুজলে পরিচালক শিল্পী চক্রবর্তীকে বিদায়

ঢাকাই সিনেমার সফল নির্মাতা ও এফডিসির নিয়মিত মুখ শিল্পী চক্রবর্তী না ফেরার দেশে চলে গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্রয়াত হন এই নির্মাতা। রাতে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে শোকের সৃষ্টি হয়। পরে তার মৃতদেহ শেষ শ্রদ্ধার জন্য শুক্রবার (৮ মার্চ) প্রিয় কর্মস্থল এফডিসির পরিচালক সমিতির প্রাঙ্গণে আনা হয়। সকাল ১০টায় এফডিসিতে আনা হলে অনেক সহকর্মী তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন।

এ সময় হৃদয়বিদারক দৃশ্যের সূচনা হয়। পরে এদিন বিকেলে পোস্তগোলা শ্মশানঘাটে তার শবদেহ সৎকার করা হয়। শবদেহের পাশে এ সময় তার ভাগিনা সংগীত পরিচালক ইমন সাহা ও পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ তার নিকটজন উপস্থিত ছিলেন।

তবে এমন পরিবেশ পরিস্থিতিতেও গণমাধ্যম কর্মীদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন তাকে শেষবারের মতো বিদায় জানাতে এফডিসিতে এসেছিলেন- পরিচালক সমিতির মহাপরিচালক শাহীন সুমন, যুগ্ম মহাসচিব কবিরুল ইসলাম রানা, চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ, পরিচালক ও এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, দেলোয়ার জাহান ঝন্টু, সাইদুর রহমান সাঈদ, ড. মতিন রহমান, ওয়াকিল আহমেদ, সাফি উদ্দিন সাফি, এম এন ইস্পাহানি, শাহ আলম মন্ডল, দেবাশীষ বিশ্বাস, এস এ হক অলিক, সংগীত পরিচালক ইমন সাহা, আনোয়ার সিরাজী, এম এ আউয়াল, সালাউদ্দিন, বজলুর রাশেদ চৌধুরী, রেজা হাসমত, হাবিবুল ইসলাম হাবিব, সায়মন তারিক, আনোয়ার শিকদার টিটন, এন এস বুলবুল বিশ্বাস, পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, অভিনেতা নানা শাহ প্রমুখ। এ সময় শিল্পীর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

এদিকে শিল্পী চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চিত্রগ্রাহক সমিতি, এডিটর গিল্ড, উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনম।

শবনম শোক জানিয়ে বলেন, ‘ও অনেক দিন ধরেই বলছিল দেখা করবে। কিন্তু আর দেখা হলো না। আর হবেও না। ও চলে গেল, যে পথে একদিন আমাদের সবাইকে যেতে হবে। অনন্তলোকে ভালো থেকো শিল্পী। নামের দ্যুতিতে স্বর্গকে রাঙিয়ে তোলো।

শিল্পী চক্রবর্তীর কর্মজীবন শুরু হয় পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে। এরপর তিনি সত্য সাহা, দীলিপ বিশ্বাস, সিবি জামানের মতো গুণী নির্মাতাদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। শিল্পী চক্রবর্তী পরিচালিত প্রথম ছবি ‘মীমাংসা’ মুক্তি পায় ১৯৮৩ সালে। তার পরিচালনার অন্যান্য ছবির মধ্যে রয়েছে চরমপত্র, আমার আদালত, রঙিন উজান ভাটি, রঙিন বিনি সুতার মালা, সবার অজান্তে, অন্তরে ঝড়, তোমার জন্য পাগল। প্রখ্যাত পরিচালক দীলিপ বিশ্বাস এবং সংগীত পরিচালক সত্য সাহা ছিলেন তার ভগ্নিপতি। সুরকার ইমন সাহা এবং পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের মামা তিনি।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৮টা নাগাদ দ্বিতীয়বার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমান। নির্মাতার বয়স ছিল ৭১ বছর। তিনি দুই ছেলে রেখে যান। ১৯৫৩ সালের ১৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী চক্রবর্তী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১০

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১১

স্পেনের গোল কেন বাতিল হলো!

১২

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৩

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৪

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৫

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৬

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৭

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৮

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৯

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

২০
X