বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাচেলর পয়েন্টের ঈদ স্পেশাল চ্যাপ্টারে ফিরছেন আরেফিন

ব্যাচেলর পয়েন্টের পোস্টার ও শামীম হাসান সরকার। ছবি - বঙ্গ'র সৌজন্যে
ব্যাচেলর পয়েন্টের পোস্টার ও শামীম হাসান সরকার। ছবি - বঙ্গ'র সৌজন্যে

ভক্তদের তুমুল আগ্রহ আর ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে বঙ্গ-তে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০)। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা। এবারের ঈদ স্পেশাল পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ ‘আরেফিন’ চরিত্রে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তার এই ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে কী নতুন সমীকরণ তৈরি করবে, কাবিলা-পাশাদের সাথে তার পুরনো রসায়ন কোন দিকে মোড় নেবে—তা দেখার জন্যই দর্শকদের আরও কদিন অপেক্ষা করতে হবে।

নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, "আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের 'অরিজিনাল গ্যাং' অসম্পূর্ণ; সে এই সিরিজের ভিত্তি এবং আমাদের অন্যতম ইমোশন। দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলিয়ে নেহালের (তৌসিফ মাহবুব) উদ্যোগেই আমরা পুরনো আরেফিনকে (শামীম হাসান সরকার) আবার ফিরে পেয়েছি। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম। যেহেতু 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর মতো বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে আমার অন্য কোনো কাজ আসছে না, তাই দর্শকদের সেই অভাববোধ ঘোচাতেই চ্যাপ্টার ১০-কে আমরা বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল হিসেবে সাজিয়েছি। আমার বিশ্বাস, পুরনো বন্ধুদের এই আবেগঘন কামব্যাক এবং নতুন গল্প দর্শকদের ঈদের আনন্দে এক ভিন্ন মাত্রা যোগ করবে।"

এই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গের চিফ অফ কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, "পবিত্র ঈদুল ফিতরের উৎসবমুখর মুহূর্তে, আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি লক্ষ লক্ষ ফ্যানের জন্য একটি বিশেষ উপহার, যাদের ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা 'ব্যাচেলর পয়েন্ট'-কে একটি অসাধারণ সিরিজে পরিণত করেছে। গত ৯ মাসের সফল যাত্রায় ৭২টি পর্ব প্রকাশের পর, এবার ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলতে বঙ্গ অ্যাপে এক্সক্লুসিভভাবে প্রিমিয়ার হতে যাচ্ছে 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর নতুন অধ্যায় ১০ (পর্ব ৭৩-৮০)। ছুটির দিনে পরিবার ও বন্ধুদের আড্ডায় হাসি আর বিনোদন ছড়িয়ে দিতে এটি দর্শকদের প্রতি আমাদের বিশেষ ঈদ উপহার। আপনাদের এই দীর্ঘ ও চমৎকার সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক ও বিনোদনময় ঈদের অগ্রিম শুভেচ্ছা!"

কাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়াও স্পর্শিয়া, লামিয়া লাম-সহ তাদের সুপরিচিত সঙ্গীরাও থাকছেন। এক বিজ্ঞপ্তিতে বঙ্গ জানায়, ঈদের দিন থেকে নতুন ৮টি পর্ব একসাথে উপভোগ করতে দর্শক এখনই প্রি-বুক করে ফেলতে পারবেন! সেই সাথে দর্শকদের জন্য থাকছে 'Bongo Eid Fest'-এর বিশেষ চমক—একটি বিশেষ প্যাক কিনলেই 'ব্যাচেলর পয়েন্ট'-এর এই মেগা রিলিজের পাশাপাশি টানা ৬ দিন ব্যাক-টু-ব্যাক নতুন সব এক্সক্লুসিভ কন্টেন্ট উপভোগ করার দারুণ সুযোগ!

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X